খেলা

রণকৌশল সাজাচ্ছে কেকেআর, প্রাকটিসে মন রিঙ্কুদের

kkr started practicing on ipl match

The Truth of bengal: আইপিএল আসন্ন । তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত গৌতম গম্ভীর , রিঙ্কু সিংরা ।প্রথম দিনের প্রাকটিসের সেই ভিডিও কেকেআর সামনে এনেছে যেখানে দেখা যাচ্ছে ২২ গজকে রীতিমতো প্রণাম করে শুরু হচ্ছে প্রাকটিস। ইডেন গার্ডেনে প্রাকটিসের সেই ছবি  মন কেড়েছে দর্শকদের। আইপিএলের আগেই এক হলো গোটা কেকেআর টিম। দলের সব খেলোয়াড়রা ফিরেছেন শিবিরে। শুরু করেছেন প্রাকটিস। গৌতম গম্ভীর থেকে রিঙ্কু সিং চলে এসেছেন কলকাতায়। আর কলকাতায় এসেই তারা শুরু করে দিয়েছেন প্রাকটিস । সব দলের মতো কেকেআর ও চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিচ্ছে। ইডেন গার্ডেনে মেন্টর গৌতম গম্ভীরের নেতৃত্বে হলো প্রথম দিনের প্রাকটিস। সেই ভিডিও কেকেআরের তরফ থেকে সোশ্যাল সাইটে পোষ্ট করা হয়েছে। যেখানে সকলকে দেখা গেলেও ছিলেননা অধিনায়ক শ্রেয়স।

কারণ সামান্য চোট পেয়েছেন ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে সেই চোট সারিয়ে খুব শীঘ্রই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। আর প্রথম থেকেই আইপিএলে থাকবেন তিনি । গৌতম গম্ভীরের হাত ধরে সোনালী স্বপ্ন দেখতে শুরু করেছে কেকেআর কতৃপক্ষ । প্রাকটিসের শুরুতে ২২ গজ কে দেবতুল্য হিসেবে মনে করে শ্রদ্ধা জানিয়ে শুরু হয়েছে প্রাকটিস। যেখানে উইকেটকে ফুল দিয়ে সাজানো ও হয়েছে । সেই ছবি ভাইরাল । সোশাই সাইটে বেশ ছড়িয়েছে। এমনকি পুজো অর্চনাও করেছে প্লেয়াররা। এদিনের প্র্যাকটিসে উপস্থিত ছিলেন ফিল সল্ট থেকে বেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী থেকে সুয়স শর্মারা।

যে ট্রফি গত কয়েক বছর ধরে পায়নি কেকেআর সেই ট্রফি এবার গৌতমের নেতৃত্বে  রিঙ্কু সিং দের দক্ষতায় ঘরে তুলতে চায়। শাহরুখ খানের এই দল কোমর বেঁধে ঝাপানোর যে প্রস্তুতি নিচ্ছে তা মোটের সফল হবে বলেই মত সমর্থকদের। গৌতম – রিঙ্কু যখন কলকাতায় এলেন তখন কলকাতা বাসীরা তাদেরকে স্বাগত জানিয়েছে । একেবারে রাজকীয় ভাবে সেই প্রবেশের ক্ষণকে স্মরণীয় করে রাখতে সোশ্যাল সাইটে তার পোষ্ট ও হয়েছে । আর শুরুর দিনের যে প্রাকটিস  তা সমর্থকের উদ্দেশ্যে সোশ্যাল সাইটে পোষ্ট করে কেকেআর যেন সমর্থকদের কে বার্তা দিচ্ছে ‘বিনা লড়াইয়ে নাহি দেবে ২২ গজের সূচাগ্র’। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু-বার চ্যাম্পিয়ন হ্ওয়া কেকেআর এবার আইপিএল অভিযান শুরু করবে ২৩ শে মার্চ।

Related Articles