
The Truth of Bengal: ‘কালী’-র পর এবার অরিত্র সেনের পরিচালনায় ‘জুলি’ সিরিজ়েও অভিনয় করতে চলেছেন পাওলি দাম। পাচার হয়ে যাওয়া এবং সংগ্রাম করে টিকে থাকা এক যৌ*নকর্মী জুলির ভূমিকায় অভিনয় করছেন পাওলি। জুলি ভাল গায়িকা এবং লড়াই করে একসময় সে সমাজসংস্কারক এবং রাজনীতিবিদ হয়ে ওঠে। এবার সেই চরিত্রে নিজেকে মেলে ধরবেন টলিউড অভিনেত্রী পাউলি।






