খেলা

Jaiswal: আইসিসি-র ব্যাটিং ক্রম তালিকার প্রথম পাঁচে যশস্বী, উত্থান হল সিরাজের

এরপর আইসিসির প্রকাশিত টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে স্থান পেলেন টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার

Truth of Bengal: সদ্য ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ শেষ করেছে ভারত। ওভালের ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরিছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ব্যাট হাতে দুরন্ত শতরান পূর্ণ করে দলের জয়কে নিশ্চিত করেছিলেন ওপেনার যশস্বী জয়সাওয়াল। এরপর আইসিসির প্রকাশিত টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে স্থান পেলেন টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার (Jaiswal)।

আরও পড়ুনঃ Dam Breach: বীরভূমে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবন, লাভপুরের ১৫টি গ্রাম জলে মগ্ন

যশস্বী ম্যাঞ্চেস্টার টেস্টে খারাপ পারফরম্যান্স করেছিলেন। যার জেরেই তালিকার অষ্টম স্থানে নেমে গিয়েছিলেন তিনি। কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। ওভাল টেস্টে দলের হয়ে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি হাঁকানোর পরই ফের তালিকার তিন ধাপ এগিয়ে তিনি উঠে এলেন প্রথম পাঁচে। তাঁর প্রাপ্ত পয়েন্ট হল ৭৯২। উল্লেখ্য, যশস্বী পাঁচ টেস্টের সিরিজে মোট রান করেছেন ৪১১। যার মধ্যে রয়েছে দুটি শতরান। এমনকি দুটি হাফ সেঞ্চুরিও রয়েছে তাঁর দখলে (Jaiswal)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এদিকে ব্যাটিং তালিকায় প্রথম পাঁচে যশস্বীর স্থান হলেও অধঃপতন হয়েছে ভারত অধিনায়ক শুভমন গিলের। প্রথম দশেও স্থান হয়নি শুভমনের। তিনি চার ধাপ নেমে গিয়েছেন। বর্তমানে তিনি রয়েছেন ১৩ নম্বর স্থানে। শুভমনের প্রাপ্ত পয়েন্ট হল ৭২৫। তালিকার অধঃপতন হয়েছে সহ অধিনায়ক ঋষভ পন্থেরও। চোটের ফলে ওভাল টেস্টে খেলতে না পারার কারণেই পন্থের অধঃপতন। তিনি সপ্তম স্থান থেকে নেমে বর্তমানে তালিকার অষ্টম স্থানে রয়েছেন। তাঁর পয়েন্ট হল ৭৬৮। বোলারদের মধ্যে তালিকায় উত্থান হয়েছে মহম্মদ সিরাজের। ওভালে বল হাতে দুরন্তভাবে ভারতকে ম্যাচ জেতানোর পুরস্কার পেলেন পেসার মহম্মদ সিরাজ। তিনি তালিকার ১২ ধাপ উপরে উঠে এসে বর্তমানে রয়েছেন ১৫তম স্থানে (Jaiswal)।

Related Articles