রাজ্যের খবর

Dam Breach: বীরভূমে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবন, লাভপুরের ১৫টি গ্রাম জলে মগ্ন

Kuye River embankment in Labhpur, Birbhum breached after heavy rain, flooding 15 villages and prompting urgent repair demands.

Truth Of Bengal: আশঙ্কায় সত্যি হল। বীরভূমের লাভপুরের খাঁপুরে কুয়ে নদীতে জল বেড়ে ফের ভেঙে গেল বাঁধ। গত বছরের মতো এবারও বাঁধ ভেঙে যাওয়ার কারণ হিসেবে উঠে এসেছে সেচ দফতরের গাফিলতির কথা। লাভপুর ব্লকের ঠিবা ও জামনা অঞ্চলের বহু এলাকা এখন জলের তলায়(Dam Breach)। অতি বৃষ্টির কারণে ফুলে ফেঁপে উঠেছে কুয়ে নদী। জল বেড়েছে নদীর। সেই কারণেই বেশ কয়েকদিন ধরে জলমগ্ন ঠিবা অঞ্চলের কাঁদরকুলা, জয়চন্দ্রপুর, চতুর্ভুজপুর, হরিপুর, খাঁপুর-সহ অন্তত ১৫টি গ্রাম। কাঁদরকুলা থেকে বাঘসিনা যাওয়ার রাস্তাও এখন জলের নিচে। এর মধ্যেই খাঁপুর গ্রামের কাছে নদীর বাঁধ ফের ভেঙে যাওয়ায় আরও বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

[আরও পড়ুনঃ Tree Planting: উত্তরপাড়া অনুভূতি ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে সবুজায়নের লক্ষ্যে আরো একটি পদক্ষেপ]

স্থানীয় বাসিন্দা বাপি মণ্ডল, প্রশান্ত মণ্ডল বলেন,“আমাদের অন্য কোন দাবি নেই একটাই দাবি বাঁধ ভালো করে মেরামত করা হোক। প্রতিবছর এই জল যন্ত্রনা আর সহ্য করা যাচ্ছে না(Dam Breach)। এমন অবস্থা হয়েছে স্কুলে যেতে পাচ্ছে না ছেলেরা। কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে। জল কমলে ভালো করে বাঁধ মেরামত করা হোক।”

FB POST: https://www.facebook.com/truthofbengal

ময়ূরাক্ষী ক্যানেল ডিভিশনের ইঞ্জিনিয়ার সমর সরকার বলেন,“আমরা এসেছি, দেখলাম সমস্ত কিছু খুব তাড়াতাড়ি বাঁধ মেরামত করা হবে। ইতিমধ্যেই কিছু জায়গায় কাজ শুরু হয়েছে। প্রশাসন সবদিকে ব্যবস্থা নিচ্ছে।”