IPL 2024
Trending

ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত ফ্যান, জড়িয়ে ধরলেন রোহিতকে! দেখুন সেই ভিডিও

The Truth Of Bengal Desk: সোমবার রাজস্থান বনাম মুম্বাই এর ম্যাচ চলাকালীন সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে, ওয়াংখেড়ে স্টেডিয়ামের কড়া সিকিউরিটি’কে বুড়ো আঙুল দেখিয়ে রোহিত শর্মাকে জড়িয়ে ধরলেন তার এক অনুরাগী। প্রথমে রোহিত একটু ভয় পেয়ে গেলেও যেই মুহুর্তে রোহিতকে তার সেই ভক্ত জড়িয়ে ধরার জন্য এগিয়ে এলেন, রোহিত সেই অনুরাগীকে থামাননি, যদিও কিছুটা ইতস্তত বোধ করেছিলেন ক্রিকেটার। তবে রোহিতের পাশেই ফিল্ডিং-এই সেই সময় উপস্থিত ছিলেন ইশান কিশান, যুবকটি কিশানকেও যখন জড়িয়ে ধরতে এগিয়ে এলেন কোনও ইতস্তত বোধ ছাড়াই কিশান সেই অনুরাগীকে জড়িয়ে ধরেন। তারপরই মাঠে উপস্থিত তিন নিরাপত্তারক্ষী এসে যুবকটিকে ঘিরে ফেলেন এবং তাকে নিয়ে মাঠের বাইরে চলে যান।

যুবকের কোনও পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ঐতিহাসিক এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল। শেয়ার করা হয়েছে, মুম্বাই পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটেও। প্রশ্ন অবশ্যই উঠছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের সিকিউরিটি ব্যবস্থাকে নিয়ে।

এটাই প্রথমবার নয় গত সপ্তাহেই সমস্ত নিরাপত্তা রক্ষীদের টপকে চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়েছিলেন একজন বিরাট অনুরাগী। প্রথমে ওই যুবক লুটিয়ে পড়েছিলেন কোহিলির পায়ে। এবং তারপরই কোহলিকে তিনি জড়িয়ে ধরেন। পরে নিরাপত্তা বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে এবং মারধর করে। সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই নিরাপত্তা রক্ষীদের শাস্তির জন্য সরব হয়েছিলেন নেটিজেনরা। আর সোমবার এই ঘটনার ফের পুনরাবৃত্তি কোথাও গিয়ে বারবার প্রশ্ন অবশ্যই তুলছে আইপিএল’এর মত কোটি টাকার ম্যাচ গুলিতে মাঠ গুলির নিরাপত্তার ঢিলেমি নিয়ে।

Related Articles