খেলা

রোহিত-বিরাটদের ব্যর্থতায় ভারতের বিশ্বকাপ জয় অধরা

Icc world cup 2023

The Truth of Bengal: ১৪০ কোটি মানুষের স্বপ্ন ভঙ্গ, নিরাশায় গ্যালারি ছেড়ে ফিরে আসতে হয় ভারতীয় সমর্থকদের। ১২ বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ জেতা হল না ভারতের। নেওয়া হল না ২০ বছরের বদলা। ফাইনালে জিতে কাপ ছিনিয়ে নিলো অস্ট্রেলিয়া। কার্যত সফলের চূড়ায় যেন অস্ট্রেলিয়া নাম লিখিয়েছে। ছয়বার বিশ্ব কাপে জয়ী। ফাস্ট ইনিংসে অস্ট্রেলিয়া তাদের ফিল্ডিং দিয়েও ভারতকে বিপদে ফেলে। দুর্দান্ত ফিল্ডিংএর পরিচয় দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্লেয়ারা। অস্ট্রেলিয়ারা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেওয়ার জন্যে নায়ক কামিন্সই। কিন্তু ফাইনালে ভারতের ব্যাটিংয়ে কোনও দ্বিতীয় পরিকল্পনা চোখে পড়েনি। কোহলি এবং রাহুলের জুটি বাদে কেউ বুদ্ধি কাজে লাগাতে পারেননি।  অতিরিক্ত রান দেওয়া, অস্ট্রেলিয়া কম করে হলেও ৪০-৪৫ রান বাঁচিয়েছে। ভারতের ক্ষেত্রে বলিং এর সময় ৭ ওভারে ৩ উইকেট পরে যাবার পর বোলিং এর স্বাদ পেয়ে যাওয়া উচিত ছিল। সে ক্ষেত্রে ভারত পিছিয়ে পরে। ২৩৯ রানে শেষ উইকেট নেয় ভারত.২৪০ জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া।

চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (ট্রফি ও ৪ মিলিয়ন ডলার),

রানার্স-আপ: ভারত (ট্রফি ও ২ মিলিয়ন ডলার),

ফাইনালে ম্যাচসেরা: ত্রাভিস হেড (১৩৭ রান ও ১ ক্যাচ),

টুর্নামেন্ট সেরা: বিরাট কোহলি (৭৬৫ রান, ১ উইকেট ও ৫ ক্যাচ),

সবচেয়ে বেশি রান: কোহলি (১১ ইনিংসে ৭৬৫),

সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: গ্লেন ম্যাক্সওয়েল (অপরাজিত ২০১),

সবচেয়ে বেশি সেঞ্চুরি: কুইন্টন ডি কক (৪টি),

সবচেয়ে বেশি ফিফটি: বিরাট কোহলি (৬টি),

সবচেয়ে বেশি উইকেট: মহাম্মদ শামি (৭ ইনিংসে ২৪ উইকেট),

সেরা বোলিং ফিগার: মহাম্মদ শামি (৭/৫৭, নিউ জিল্যান্ডের বিপক্ষে),

সবচেয়ে বেশি ছক্কা: রোহিত শর্মা (৩১টি),

সবচেয়ে বেশি ক্যাচ: ড্যারিল মিচেল (১১টি),

সবচেয়ে বেশি ডিসমিসাল: কুইন্টন ডি কক (২০টি),

সর্বোচ্চ স্ট্রাইক রেট: গ্লেন ম্যাক্সওয়েল (১৫০.৩৭)।

 

Related Articles