খেলা

বুমরাকে নিয়ে আবেগঘন পোস্ট সঞ্জনার

Truth Of Bengal: যশপ্রীত বুমরা। এই মুহূর্তে ভারতের তো বটেই, এমনকি বিশ্বের অন্যতম সেরা বোলারদের মধ্যে একজন। সেই বুমরাই আইসিসির প্রকাশিত বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। তারপরই স্বামীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বুমরার সহধর্মীনী সঞ্জনা গনেশন।

বুমরার পুত্র অঙ্গদের হাতে দুটি বল দিয়ে একটি ছবি তুলে, তাঁর নামেই ক্যাপশনে লেখেন, বাবা তোমার জন্য আমরা সকলে গর্বিত। তবে বুমরা আইসিসির বর্ষসেরাদের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেলেও, সঞ্জনা দুঃখ প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার হতাশাজনক হারের জন্য। প্রসঙ্গত, যশপ্রীত বুমরা চলতি বছরে মোট ১৩টি টেস্ট খেলে ৭৪টি উইকেট ঝুলিতে পোড়েন।

এখনও অবধি অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাসকর ট্রফিতে মোট ৩০টি উইকেট নিয়েছেন বুমরা। এমনকি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েরও অন্যতম কারিগর ছিলেন তিনি। সেই কারণে আইসিসির স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফির জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বুমরা। এই তালিকায় বুমরার সঙ্গে রয়েছেন হ্যারি ব্রুক, ট্রাভিস হেড এবং জো রুট, কামিন্দু মেন্ডিসরা। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টে হারের দুঃখের মাঝেও আইসিসির তালিকায় বুমরার নাম মনোনীত হওয়ায় কিছুটা হলেও যেন খুশির হাওয়া বইছে।

Related Articles