খেলা

নেইমারকে দলে চাই না, কারণ এটা মেডিক্যাল সেন্টার নয়: লেইলা

I don't want Neymar in the team because this is not a medical center: Leila

Truth Of Bengal: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার আগামী বছরের জুন মাস অবধি আল-হিলালের ফুটবলার। তারপর মরশুম শেষে তিনি নাকি ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তাঁর পুরনো ক্লাব স্যান্টোসে। সংবাদমাধ্যম সূত্রে খবর, নেইমারের ফেরার ব্যাপারে স্যান্টোস কর্তারাও নেইমারকে নাকি সবুজ সঙ্কেত দিয়েছেন। ব্রাজিল ফুটবলে স্যান্তোষের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব হচ্ছে পালমেইরাস। কিন্তু স্যান্টোসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায়, পালমেইরাসও তাঁকে পাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে, এমনটাই মনে করেছিলেন অনেকে। কিন্তু সে গুড়ে বালি ঢেলে দিলেন পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা।

সংবাদমাধ্যমের কাছে, পালমেইরাস সভাপতি স্পষ্ট জানিয় দিয়েছেন, নেইমারকে দলে নিতে তাঁদের বিন্দুমাত্র আগ্রহ নেই। কারণ পালমেইরাস একটি ফুটবল ক্লাব হিসেবে পরিচিত গোটা বিশ্বে। মেডিক্যাল সেন্টার হিসেবে নয়।

নেইমারকে দলে নেওয়ার ইচ্ছা তাঁদের না থাকলেও, ব্রাজিলিয়ান তারকার খেলার প্রশংসা করেছেন পেশায় ব্যবসায়ী ৬০ বছরের লেইলা। এই প্রসঙ্গে তিনি বলেন, নেইমার অনেক বড় মাপের ফুটবলার। আর ও ব্রাজিলে এলে স্যান্টোসের হয়ে খেলবে বলেই আমার ধারণা। তবে নেইমারকে দলে নেওয়ার কোনও ইচ্ছা আমাদের এই মুহূর্তে নেই।

প্রসঙ্গত, নেইমার বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পান। তারপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিন। ফের আল হিলালের হয়ে বিরতির পর বদলি হিসেবে নেমেই আবার চোটের কবলে পড়ে আপাতত ফের মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা।

Related Articles