Historic Qualification: দ্বিতীয় ম্যাচে ড্র করেও মূল পর্বে লাল-হলুদ
East Bengal FC Women secured their spot in the AFC Women's Champions League main draw after a 1–1 draw with Kitchee SC; Sangita Basfore scored the equalizer.
Truth Of Bengal: ভারতীয় ক্লাব ফুটবলে নজির গড়ল ইস্টবেঙ্গল(Historic Qualification)। নমপেন-এ আয়োজিত এএফসি মহিলা ওমেন্স লিগে গ্রুপ ই-র দ্বিতীয় ম্যাচে কিটচি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল লাল-হলুদের মহিলা ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন সঙ্গীতা বাসফোর এবং কিটচির হয়ে গোল করেন হো মুই। অবশ্য ম্যাচ ড্র করেও এএফসির মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গল।
[আরও পড়ুনঃ Certificate Scam: নিট কাউন্সিলিং-এ ভুয়ো এসটি সার্টিফিকেট? ৪৫ জনের শংসাপত্র খতিয়ে দেখার নির্দেশ]
ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই দল সাজিয়েছিলেন লাল-হলুদ কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ। এবং শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে থাকেন সুলঞ্জনা, সঙ্গীতারা(Historic Qualification)। যার সুবাদে ম্যাচের ৯ মিনিটের মাথায় গোলের দেখা পেয়ে যায় ইস্টবেঙ্গল। সঙ্গীতা বাসফোর গোল করে এগিয়ে দেন লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবটিকে। এরপর প্রথমার্ধে গোল শোধের চেষ্টা করেও ব্যর্থ হয় কিটচি।
FB POST: https://www.facebook.com/truthofbengal
তবে দ্বিতীয়ার্ধেই সমতায় ফেরে তারা। তাদের হয়ে গোল করেন হো মুই। প্রথম ম্যাচে জয়ের ফলে এই ম্যাচে ড্র করেও এএফসি মহিলাদের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নিল মশাল ব্রিগেড(Historic Qualification)। ভারত থেকে এর আগে ওড়িশা এফসির মহিলা ব্রিগেড মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে সমর্থ হয়েছিল। এদিকে ইস্টবেঙ্গলের এই সাফল্যের জন্য গোটা দলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।






