খেলা

Yamal Injury: এল ক্লাসিকোয় কি দেখা যাবে ইয়ামল ঝলক? কি বলছেন হ্যান্সি?

কিন্তু এরপর চলতি মাসের ২৬ তারিখে লা-লিগার এল ক্লাসিকো। হাইভোল্টজ ম্যাচ। সান্তিয়াগো বার্না ব্যুর মাঠে রিয়ালের মুখোমুখি হবে বার্সা।

Truth of Bengal: গত শনিবার রাতে আন্তর্জাতিক বিরতিতে নিজেদের শেষ ম্যাচটি খেলেছিল বার্সেলোনা। সেই ম্যাচে সোভিয়ার বিপক্ষে কাতালানরা জয় পায় ৪-১ গোলে। এই ম্যাচে বার্সার হয়ে মাঠে নামেননি লামিনে ইয়ামল। তবুও জয় আটকায়নি কাতালানদের। কিন্তু এরপর চলতি মাসের ২৬ তারিখে লা-লিগার এল ক্লাসিকো। হাইভোল্টজ ম্যাচ। সান্তিয়াগো বার্না ব্যুর মাঠে রিয়ালের মুখোমুখি হবে বার্সা। মরসুমের প্রথম এল-ক্লাসিকো বলে কথা। তাই এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে (Yamal Injury)।

লা-লিগার আসরে হাইভোল্টেজ এই ম্যাচে বার্সার জার্সিতে তাদের তারকা ফুটবলার লামিনে ইয়ামল খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না ক্যাম্প ন্যুর দলটির প্রধান কোচ হ্যান্সি ফ্লিক। সোভিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্লিক তাঁর দলের প্রিয় খেলোয়াড়টিকে আগামী এল ক্লাসিকোয় পাওয়া যাবে কি না, সেই প্রশ্নের উত্তরে খরচ করেছিলেন মাত্র কয়েকটি শব্দ, ‘ইয়ামলের অবস্থা ভাল নয়।’ ফ্লিক আরও বলেন,‘ইয়ামলের সঙ্গে আমরা প্রতিনিয়ত কথা বলছি। জানার চেষ্টা করছি ওর আঘাতের বিষয়টি নিয়ে। ইয়ামল এখন রিহ্যাব করছে। আপাতত ওকে এল ক্লাসিকোয় পাওয়া  যাবে না ধরে নিয়ই আমরা আমাদের পরিকল্পনা ঠিক করব। এ ক্ষেত্রে কিছু করার নেই ওর জন্য অপেক্ষা করা ছাড়া (Yamal Injury)।’

প্রসঙ্গত, ইয়ামল স্পেনের জার্সিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে মাঠে নেমেছিলেন। এরপরই কুচকির পুরনো সমস্যা দেখা দেয় ইয়ামলের। যার জেরেই চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ চার ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হয় ফ্লিকের দলকে। কিন্তু এরপর গত বুধবার চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এনরিকের দল পিএসজি-র বিপক্ষে মাঠে নেমেছিলেন ইয়ামল। খেলেছিলেন পুরো ৯০ মিনিট। সেটাই মনে হয় কাল হল তাঁর। ম্যাচ শেষে খোড়াতে খোড়াতে ইয়ামল মাঠ ছাড়ার পরই জল্পনা বাড়ে তাঁকে ঘিরে। এমনকি সন্দেহও বাড়ে এল-ক্লাসিকোয় স্প্যানিশ তারকাকে পাওয়া নিয়ে।

এরপর ইয়ামলের চোট নিয়ে বার্সার কর্তারা জানান, আবার কুঁচকির সমস্যা দেখা দিয়েছে স্প্যানিশ তারকার। সুস্থ হতে সময় লাগবে প্রায় সপ্তাহ তিনেক। কর্তাদের কথাতেই তার ফলে পরিষ্কার হয়ে যায় এল ক্লাসিকোয় ইয়ামলকে ছাড়াই মাঠে নামার সম্ভাবনা বেশি বার্সার (Yamal Injury)।

Related Articles