খেলা

Fearless Cricket: দারুন সুযোগ ভারতের বিরুদ্ধে খেলার, দাবি ওমান কোচ রাজপুতের

Oman coach Lalchand Rajput sees a great opportunity in facing India at Asia Cup 2025—calls for fearless play.

Truth Of Bengal: আর মাত্র কিছু ঘণ্টা। তারপরই শুরু হবে সংযুক্ত আরব আমিশাহীর মাঠে এশিয়া কাপ। শক্তিশালী আফগানিস্তানের মুখোমুখি হবে হংকং(Fearless Cricket)। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ আগামীকাল ১০ সেপ্টেম্বর। এরপর তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ১৪ তারিখে এবং ওমানের বিরুদ্ধে ১৯ তারিখে। ওমান ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে নিজের অবস্থান জানালেন ওমানের হেড কোচ লালচাঁদ রাজপুত। তাঁর মতে, এটি একটি দারুণ সুযোগ ভারতের বিরুদ্ধে খেলার।

[আরও পড়ুনঃ Sand Scam: মেদিনীপুরে বালি ব্যবসায়ী ও কর্মীর বাড়িতে ইডি-র হানা, উদ্ধার ৭৬ লক্ষ টাকা]

রাজপুত বলেন, “ভারত একটা বড় দল। গতবার টি-২০ বিশ্বকাপ জিতেছে। তবে এটি একটি দারুন সুযোগ তাদের বিরুদ্ধে খেলার(Fearless Cricket)। ২০ ওভারের ক্রিকেটে, যেই দল নির্দিষ্ট দিনে ভালো খেলে, তারাই জেতে। একজন ব্যাটার বা বোলারই ম্যাচ জিতিয়ে দিতে পারে। আমরা নির্ভীক ক্রিকেট খেলব।”

FB POST: https://www.facebook.com/truthofbengal

তিনি আরো বলেন, “আমাদের ব্যাটিং শক্তিশালী। ভালো স্পিনাররা রয়েছে দলে। ক্রিকেটারদের অভিজ্ঞতা আছে ইউএইর মাটিতে খেলার। তবে বড় দলগুলির বিরুদ্ধে কেমন খেলে সেটাই দেখার(Fearless Cricket)। সকলেই ভারতের বিরুদ্ধে খেলতে চায়। নার্ভাসনেস থাকবে। তবে আমি মনে করি আমাদের ক্রিকেটাররা প্রস্তুত। ভারতের গোটা দলটাই শক্তিশালী। যেই ক্রিকেটাররা দলে রয়েছে, তারা ম্যাচ উইনার।”

টিম ইন্ডিয়া যখন প্রথমবার টি-২০ বিশ্বকাপ জেতে ২০০৭ সালে, তখন ‘মেন ইন ব্লু’র কোচ ছিলেন। সেই দলে ছিলেন দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর। দীর্ঘদিন পর গৌতির সঙ্গে মুখোমুখি হবে লালচাঁদের। সেই প্রসঙ্গে তিনি বলেন, “সেই বিশ্বকাপে ও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। অনেকদিন পর ওর সঙ্গে দেখা হবে। অনেক কথা হবে। অধীর আগ্রহে অপেক্ষা করছি ওর সঙ্গে দেখা করার জন্য।”

Related Articles