খেলা

দলের একাধিক খেলোয়াড় চোট আঘাতে কাবু হলেও স্বস্তির জয় মোহনবাগানের

Although several players of the team were overcome with injuries, it was a relief for Mohun Bagan

The Truth Of Bengal : দলে একাধিক খেলোয়াড়ের চোট ও এএফসি কাপে হার অনেকেই চিন্তা বাড়িয়েছিল কোচ জুয়ান ফেরান্দর । যদিও চোট ও হারের পর ফের যে ঘুরে দাঁড়ানো যায় তা যেন প্রমাণ করতে মরিয়া মোহনবাগান। দিন কয়েক আগে ওড়িশার মাটিতে  এএফসি কাপে হার হয়েছিল মোহনবাগানের। এবার সেই উড়িষ্যার মাঠেই দুরন্ত জয়।  যদিও সেটা আইএসএল ছিল না ছিল এফসি কাপ। এটা আইএসএল। হায়দ্রাবাদের বিরুদ্ধে 2-0 গোলে এগিয়ে যায় মোহনবাগান। এএফসি কাপে মোহনবাগানের স্বপ্ন জলাঞ্জলি হলেও আইএসেলে দুরন্ত জয়।

গতবারের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান এবারও সেই লক্ষ্যমাত্রা নিয়েই খেলছে বাগান শিবির। কোচের বেশ কিছুদিন ধরেই চিন্তা ছিল দলের একাধিক খেলোয়াড়ের চোট আঘাতের বিষয়ে। দিমিত্রি মানবিরের চোট বেশ চিন্তায় ফেলেছিল কোচকে। যদিও তিনি প্রথম থেকেই বলে আসছেন বাগান শিবির সবসময়ই প্রস্তুত রয়েছে সব ম্যাচের   জন্য। ম্যাচ খেলার শুরু থেকেই বোঝা যাচ্ছিল মোহনবাগান হয়তো এবারও পারবে না কারণ চোট রয়েছে একাধিক খেলোয়াড়ের। চিন্তিত হয়ে গিয়েছিল কোচ থেকে দর্শক প্রত্যেককে। যদিও খেলার সময় একটু একটু করে পার হতে বোঝা যাচ্ছিল মোহনবাগানের দাপট। মোহনবাগান যে গোল করে, তা শোধ করতে পারেনি হায়দ্রাবাদ। প্রথমার্ধে দর্শকেরা অধৈর্য হয়ে পড়লেও দ্বিতীয়াতে মোহনবাগান খেলার ঝাঁজ বাড়ায়। গোল করেন ব্র্যান্ডন হ্যমিল এবং আশিস রাই।চোটের জন্য এদিনও ছিলেন না মনবীর সিং এবং দিমিত্রি পেত্রাতোস।‌

আবারও ব্যর্থ জেসন কামিন্স। এই জয়েই  খুশি কোচ ফেরান্দো। এএফসি কাপে যেভাবে হেরেছিল তার শোধ যেন এদিন নিল বাগান শিবির। কোচ বলছে এবার পরবর্তী যে যে ম্যাচ রয়েছে তার প্রত্যেকটাতেই এভাবেই এগিয়ে যাবে বাগান শিবির। শুরুর দিকে মোহনবাগানের কোনো গোল না থাকাই সমর্থকেরা মনে করছিল তাহলে কি পয়েন্ট নষ্ট করবে বাগান শিবির? এদিকে হঠাৎই যেন পথ পরিবর্তন করেন হ্যমিল । এই ম্যাচে বারংবার বাগান শিবির ও হায়দ্রাবাদ এসসির খেলোয়াড়দের মধ্যে তপ্ত বাক্য বিনিময় হয়। যদিও শেষ হাসি এসেছে বাগান শিবির উৎসবের মেজাজে রয়েছে সমর্থক থেকে খেলোয়াড় ও কোচ প্রত্যেকেই। কোচ জুয়ান ফেরান্দোর যেভাবে সাজিয়েছেন দলকে তাতে জয় নিশ্চিত।

 

FREE ACCESS

Related Articles