ICC: সূর্যকে ‘রাজনৈতিক মন্তব্য’ না করার বার্তা দিল আইসিসি
এমনকি ‘অপারেশন সিঁদুর’ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসাও শোনা গিয়েছিল সূর্যের মুখে।
Truth of Bengal: চলতি বছরের এশিয়া কাপে ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। সেই টুর্নামেন্টে ভারত এখন অবধি মোট দুবার মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। সেই দুটি ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে সূর্য-হার্দিক-বুমরারা। এরপর ম্যাচ শেষে এই জয় বিগত বেশ কয়েক মাস আগে কাশ্মীরের পহেলগাঁওতে ঘটা জঙ্গি হামলায় নিহতদের উদ্দেশে উৎসর্গ করেছিলেন ভারত অধিনায়ক (ICC)।
আরও পড়ুনঃ আমেরিকার শুল্ক চাপ সামলাতে পুতিনকে ফোন মোদির, বিস্ফোরক দাবি ন্যাটো সেক্রেটারির
এমনকি ‘অপারেশন সিঁদুর’ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশংসাও শোনা গিয়েছিল সূর্যের মুখে। তারপরই বৃহস্পতিবার তাঁকে হাজিরা হতে হয়েছিল আইসিসি-র শুনানিতে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে সেখানেই স্কাইকে সতর্ক করে দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্তারা। প্রসঙ্গত, পাকিস্তানকে হারানোর পর সূর্যের বক্তব্য আইসিসির কাছে জানিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় পিসিবি (ICC)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
তারপরই তাঁর বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ককে হাজিরা দিতে হয় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে। সূত্রের খবর, স্কাই প্রতিপক্ষের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে যেটুকু জানা গিয়েছে, তাতে সূর্যকে কোনওরকম ‘রাজনৈতিক মন্তব্য’ করতে বারণ করেছে আইসিসি। শোনা যাচ্ছে, শুক্রবার সূর্যকে হয়ত আর্থিক জরিমানা করতেও পারে আইসিসি। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত গৃহীত হয় (ICC)।






