খেলা

চ্যাম্পিয়ন সানডে ক্লাব

Champion Sunday Club

Truth Of Bengal : ১৯১৫ সালের স্ত্রী পঞ্চমীর দিন পথ চলা শুরু করেছিল হুগলি জেলার চন্দননগরের সন্তান সংঘ। সমাজকে সঙ্ঘবদ্ধ করে দেশমাতৃকার শৃঙ্খলমোচন করাই ছিল এই সংঘের মূল উদ্দেশ্য। বর্তমানে শতবর্ষ অতিক্রম করেও সেই আদর্শকেই সামনে রেখে এগিয়ে চলেছে এই ক্লাবটি। যার মধ্যে অন্যতম হচ্ছে খেলাধুলো ও সাংস্কৃতিক চর্চা। সন্তান সংঘ পরিচালিত শান্তিলতা মেমোরিয়াল চ্যালেঞ্জ কাপ ও দীপক মেমোরিয়াল রানার্স কাপ ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়েছিল গত ২৮ ডিসেম্বর।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ২৪টি ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় গত ১৬ মার্চ। টুর্নামেন্টে বিজয়ী হয় চুঁচুড়ার সানডে ক্লাব। এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, কলকাতা ময়দানের প্রাক্তন ফুটবলার জামশিদ নাসিরি, ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক ও ক্লাবের সদস্য হেমন্ত ডোরা, কৃষ্ণগোপাল চৌধুরি, ক্লাবের অন্যান্য কর্তা-ব্যক্তিরা। টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয় করেন সাকিবুল শেখ। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নওলভ রাজবংশী। এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন রোহন সিং।

Related Articles