Big Breaking : আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় সুনীল ছেত্রীর
Big Breaking: Sunil Chhetri's retirement from international football

The Truth Of Bengal : তাঁর গোলে যখন জয়লাভ করেছে দল তখন হাততালিতে ফেটে পড়েছে গোটা গ্যালারি । আনন্দে উদ্বেলিত হয়েছেন দর্শকেরা । আবার যখন গোল করতে পারেননি , তখন দুঃখে নিমজ্জিত হয়েছে দেশ । সেই সুনীল ছেত্রী এবার সকাল সকাল কাঁদালেন দেশবাসীকে । যে শহর থেকে শুরু হয়েছিল ফুটবলের জগতে কিংবদন্তি হ্ওয়ার যাত্রা সেই শহের থেকেই এবার শেষ হতে চলেছে তার ফুটবলের জগতে পথ চলা । কলকাতায় কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন সুনীল । অবসরের কথা ঘোষণা করলেন । যা ভারতীয় ফুটবলে যুগাবসান । কলকাতা থেকেই বিদায় জানাবেন আন্তর্জাতিক ফুটবলকে। ৬ই জুন যুবভারতীতে শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী। কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলেই শেষ করবেন তার কেরিয়ার। সকাল সকাল এই খবরে চোখে জল গোটা দেশের ফুটবল প্রেমীদের । ২২ বছরের কেরিয়ার ইতি টানছেন …
I’d like to say something… pic.twitter.com/xwXbDi95WV
— Sunil Chhetri (@chetrisunil11) May 16, 2024
৩৯ বছর বয়সী এই ফুটবলার নিজের এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছেন যেখানে তার কেরিয়ারের যাত্রা পথের কথায় তিনি বলছেন। ন মিনিটের ভিডিওতে অবসরের কথা ঘোষণা করে সুনীল ছেত্রী বলছেন তার মনে আছে তিনি যখন প্রথম খেলেছিলেন। তার প্রথম ম্যাচ প্রথম গোল , সমস্ত কিছু তার কাছে স্মরণীয় হয়ে আছে । তিনি কখনো ভাবেননি যে দেশের হয়ে তিনি খেলতে পারবেন । যখন তিনি অবসরের সিদ্ধান্ত নেন তখন প্রথমে মা এবং স্ত্রীকে এই বিষয়টি জানিয়েছিলেন । নতুনদের সুযোগ দেওয়ার জন্যই বিদায় নিতে চাইছেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের একটি গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হবে তাঁর অবসরের ফলে।
সুনীল ভারতীয় ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং দেশের জার্সিতে এখনও পর্যন্ত ১৫০টি ম্যাচ খেলেছেন। তাঁর মধ্যে ৯৪ টি গোল করার নজির গড়েছেন । গোলের নিরিখে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছেন। যত দিন গেছে তত বেড়েছে সুনীলের পুরস্কারের ঝুলি । ২০১১ সালে অর্জুন পান। ২০১৯ সালে পান পদ্মশ্রী। ২০২১ সালে খেলরত্ন পুরস্কার পান সুনীল। তার অবসরের খবরে চোখের পাতা ছুঁয়ে নেমেছে জল । এক কথায় কলকাতাতেই শুরু, কলকাতাতেই শেষ ।






