Bengal Ranji Trophy: আসন্ন রঞ্জি ট্রফিতে বাংলার নেতৃত্বে অভিমন্যু
এরপর দ্বিতীয় ম্যাচে বাংলা মুখোমুখি হবে গুজরাটের। বুধবার আসন্ন রঞ্জি ট্রফির দল ঘোষণা করা হল সিএবি-র পক্ষ থেকে।
Truth of Bengal: চলতি মাসের ১৫ তারিখে আসন্ন রঞ্জি ট্রফিতে অভিযান শুরু করবে বাংলা দল। সেই ম্যাচে ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে বাংলার প্রতিপক্ষ উত্তরাখণ্ড। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলা মুখোমুখি হবে গুজরাটের। বুধবার আসন্ন রঞ্জি ট্রফির দল ঘোষণা করা হল সিএবি-র পক্ষ থেকে। এবং এই টুর্নামেন্টের জন্য বাংলা দলের অধিনায়ক ও সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরন ও সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিষেক পোড়েল (Bengal Ranji Trophy)।
এবারের বাংলা দল যথেষ্ট ভারসাম্য বজায় রেখেই গড়া হয়েছে। ব্যাটিং বিভাগে অভিমন্যুর পাশাপাশি যেমন রয়েছেন অনুষ্ঠুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়ের মত অভিজ্ঞ ব্যাটাররা, ঠিক তেমনই রয়েছেন সুদীপ ঘরামি, রাহুল প্রসাদ, সৌরভ কৃষ্ণ সিং এবং বিশাল ভাটির মত খেলোয়াড়রা। বোলিং বিভাগে রয়েছেন মহম্মদ শামি ও আকাশদীপ সিং (Bengal Ranji Trophy)।
এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত বাংলা দল- অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোড়েল (সহ অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশদীপ সিং, সুরয সিন্ধু জয়সওয়াল, শাকির হাবিব গান্ধি, ইষাণ পোড়েল, কাজি জুনেইদ সাইফি, রাহুল প্রসাদ, সুমিত মহান্ত এবং বিকাশ সিং (Bengal Ranji Trophy)।






