খেলা

FC Bayern Munich: ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে শেষ আটে পিএসজি-র মুখোমুখি বায়ার্ন

চলতি ক্লাব বিশ্বকাপে গ্রুপ ডি-র শীর্ষে থেকেই নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা।

Truth of Bengal: রবিবার ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো। চলতি ক্লাব বিশ্বকাপে গ্রুপ ডি-র শীর্ষে থেকেই নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। প্রি কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মানির দলটি ধারে ও ভারে  অনেক এগিয়ে ছিল। তবুও ব্রাজিলের দলটিকে নিয়ে চিন্তার শেষ ছিল না ভিনসেন্ট কোম্পানির। কেননা গ্রুপ পর্বে এই দলটার কাছেই পরাজিত হতে হয়েছিল ইংল্যান্ড প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল এঞ্জো মার্সেকার চেলসিকে।(FC Bayern Munich)

[আরও পড়ুনঃ AI Robot Class: এবার স্কুলে ক্লাস নেবে রোবট, ইন্দোরে ক্লাসরুমে হাজির হিউম্যানয়েড রোবট]

গ্রুপ পর্যায়ে যেভাবে নিজেদের মেলে ধরে সকলের নজর কেড়েছিল ফ্ল্যামেঙ্গো, নক আউটে এসেও সেই ধারাই ধরে রাখার চেষ্টা করেছিল তারা। কিন্তু অভিজ্ঞতার কাছেই শেষ পর্যন্ত হারতে হল ফ্ল্যামেঙ্গোকে। বায়ার্ন মিউনিখের কাছে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত হল ব্রাজিলের ক্লাবটি। ম্যাচে বায়ার্নের হয়ে জোড়া গোল করলেন দলে অভিজ্ঞ ব্রিটিশ স্ট্রাইকার হেরি কেইন। বাকি একটি গোল করেন গোরেৎজকা। এবং একটি গোল হয় আত্মঘাতী। অপর দিকে ব্রাজিলের দলটির হয়ে দুটি গোল করেন জর্জিনিও এবং গেরসন।

ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে বায়ার্নকে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৬ মিনিটের মাথায় পুলগারের আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় ভিনসেন্টের দল। জোশুয়া কিমিচের শট বিপদমুক্ত করতে গিয়েই নিজের জালে বল জড়িয়ে দিয়ে ফ্ল্যামেঙ্গোকে পিছিয়ে দিলেন পুলগার। প্রথম গোলের পর বায়ার্ন দ্বিতীয় গোলের সন্ধান পায় মাত্র ৩ মিনিট বাদেই। এবার জার্মান জায়ান্টদের হয়ে স্কোরশিটে নাম তোলেন অভিজ্ঞ হ্যারি।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

শক্তিশালী প্রতিপক্ষ বায়ার্নের কাছে শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়লেও নিজেদের খেলা থেকে কখনও সরে যায়নি ফ্ল্যামেঙ্গো। উল্টে সমানতালে বায়ার্নের বিপক্ষে আক্রমণ জারি রাখতে থাকে তারা। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় ব্রাজিলের ক্লাবটির হয়ে ব্যবধান কমান গেরসন। এই গোলের ক্ষেত্রে জার্মান ক্লাবের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরের কিছুই করার ছিল না। এরপরও গোলের সুযোগ পেয়েছিল ফ্ল্যামেঙ্গো। কিন্তু অভিজ্ঞ ন্যুয়ের সে যাত্রায় তাঁদের পতন রোধ করেন। ম্যাচের ৪১ মিনিটে বায়ার্নকে ফের এগিয়ে দেন গোরেৎজকা। (FC Bayern Munich)

২ গোলে পিছিয়ে পড়ে বিরতি থেকে ফিরে এসেই ফের ব্যবধান কমায় ফ্ল্যামেঙ্গো। ম্যাচের বয়স তখন ৫৫ মিনিট। পেনাল্টি থেকে ব্রাজিলের ক্লাবটির হয়ে গোল করেন জর্জিনিও। ব্যবধান কমিয়ে যখন ম্যাচ জয়ের জন্য ব্রাজিলের ক্লাবটি প্রতিপক্ষের ওপর ঝাঁপাতে শুরু করেছে, ঠিক সময় ফের বায়ার্নের হয়ে স্কোরশিটে নাম তুলে বায়ার্নকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিলেন সেই হ্যারি।

এবার শেয আটের লড়াইয়ে বায়ার্নের প্রতিপক্ষ পিএসজি। ২০২০ সালে যাদেরকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয় করেছিল জার্মান ক্লাবটি। এখন দেখার সেই হারের মধুর বদলা এবার লুইস এনরিকের দল নিতে পারে কি না, তা সময়ই বলবে।(FC Bayern Munich)

 

Related Articles