Tribal Rights: ধামসা-মাদলের তালে হুল দিবস উদযাপন, শ্রদ্ধা নিবেদন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ
On June 30, Hul Dibas was observed across Kalna and Madhupur with dhamsa-madol beats, tribal dances, and tributes to Sidhu-Kanhu
Truth Of Bengal: ৩০ শে জুন পালিত হল আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস। তাই সকাল থেকেই আদিবাসী নৃত্যের সাথে এই দিনটি উদযাপন করলো এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ(Tribal Rights)। মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় কালনা এক নম্বর ব্লকের মধুপুর ও হেমতপুর এলাকা সহ বিভিন্ন আদিবাসী গ্রামে। তিনি বলেন, আদিবাসী সম্প্রদায়ের সমস্ত মানুষের পাশে আমাদের সরকার রয়েছে। উল্লেখ্য, ১৮৫৫ সালের ৩০ শে জুন আদিবাসী সম্প্রদায়ের সিধু, কান, চাঁদ, এবং ভৈরব এর নেতৃত্বে আদিবাসী খেটে খাওয়া সাধারণ মানুষদের আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয়।
[আরও পড়ুন:FC Bayern Munich: ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে শেষ আটে পিএসজি-র মুখোমুখি বায়ার্ন ]
এরপর ১৮৫৭ সালে যখন ব্রিটিশ অধীন সেপাইদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে, সেই সময় আদিবাসী সমাজের বিভিন্ন সম্প্রদায় যেমন কল, সাঁওতাল, ভীম, মুন্ডা, মাহাতো সেই আন্দোলনে জড়িয়ে পড়ে(Tribal Rights)। তাদের লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা। সেই থেকেই এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়ে থাকে। এরপর থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ৩০ শে জুন দিনটিকে হুল দিবস উপলক্ষে পালন করে থাকে। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা জানান, “অন্যান্য সম্প্রদায়ের থেকে আমরা হয়তো পিছিয়ে, তবুও অল্প রোজগারের মধ্যে দিয়েও পরিবারের ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পিছিয়ে নেই।”
FB link:https://www.facebook.com/truthofbengal
সরকারি চাকরি ও বিভিন্ন ধরনের সুবিধা থেকে এখনও বেশ কিছু ক্ষেত্রে বঞ্চিত তবুও বেঁচে থাকার লড়ায়ের বিভিন্ন কথা শোনা গেল তাদের গলায়(Tribal Rights)। এই দিনটিকে প্রতিবাদ দিবস হিসেবে পালন করা হয় বলে জানান আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সোমবার সকাল থেকেই বিভিন্ন জেলায় জেলায় পালিত হচ্ছে হুল দিবস।





