প্রযুক্তি

AI Robot Class: এবার স্কুলে ক্লাস নেবে রোবট, ইন্দোরে ক্লাসরুমে হাজির হিউম্যানয়েড রোবট

স্কুলের সিনিয়র অ্যাকাডেমিক প্রোগ্রামের অংশ হিসাবে ডালি কলেজ স্কুলে চালু করা হয়েছে এআই প্রযুক্তি নির্ভর রোবট টিচিং অ্যাসিসট্যান্ট

Truth of Bengal: মধ্য প্রদেশের ইন্দোর শহরের ডালি কলেজ স্কুলে অভিনব ক্লাসরুম চালু হল। স্কুলের ক্লাসরুমে এবার শিক্ষকদের পাশাপাশি থাকবে হিউম্যানয়েড রোবট। স্কুলের সিনিয়র অ্যাকাডেমিক প্রোগ্রামের অংশ হিসাবে ডালি কলেজ স্কুলে চালু করা হয়েছে এআই প্রযুক্তি নির্ভর রোবট টিচিং অ্যাসিসট্যান্ট (AI Robot Class)।

আরও পড়ুনঃ Bidhan Chandra Roy: কিংবদন্তি চিকিৎসক ও বর্ণময় ব্যক্তিত্ব ডাঃ বিধানচন্দ্র রায়

স্কুলের অধ্যক্ষ গুনমীত বিন্দ্রা জানান, রোবট কোনো ভাবেই ক্লাসে পড়ুয়াদের পড়াবে না। নির্দিষ্ট বিষয় পড়ুয়াদের পড়ানোর ক্ষেত্রে রোবট শিক্ষকদের সাহায্য করবে। ডেমনস্ট্রেশন করে দেখাবে। ক্যুইজ করবে। ফিডব্যাক দেবে, প্রয়োজনে পড়ুয়াদের সাহায্য করবে। দৈনন্দিন জীবনে পড়ুয়াদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঙ্গে পরিচয় ঘটাতেই এই বন্দোবস্ত। রোবট ক্লাসে সহশিক্ষকের ভূমিকায় থাকবে (AI Robot Class)’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

অন্যদিকে, রোবটের পাশাপাশি জুনিয়র ক্লাসের পড়ুয়াদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে টয় ট্রেন থাকবে। স্কুলের অধ্যক্ষ গুনমীত বিন্দ্রা জানান, অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াশোনা করানোর জন্য টয় ট্রেন চালু করা হয়েছে। কারণ, ছোট্ট শিশুরা মুভমেন্ট বা নড়াচড়া আর পর্যবেক্ষণের মাধ্যমে বেশি সহজে শেখে।

Related Articles