খেলা

জয়ের হ্যাটট্রিক বার্কার, ঘরের মাঠে হার ওভিয়েডোর

প্রতি ম্যাচের মতো এদিনও শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে চালু করে বার্সেলোনা।

Truth Of Bengal: জয়ের হ্যাটট্রিক বার্সেলোনার। চলতি ‘লা লিগা’য় দাপট অব্যাহত তাদের। শুক্রবার তারা পরাজিত করল ওভিয়েডোকে তাদের ঘরের মাঠে। ম্যাচের ফলাফল ৩-১। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল এসেছে বার্কার থেকেই। তবুও প্রথমে একটি গোল করে এগিয়ে গিয়েছিল ওভিয়েডো। তবে পরে দুর্দান্ত কামব্যাক করে বার্কা। এই মুহূর্তে তারা পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।(Barcelona Victory)

আরও পড়ুনঃ ফের ঘনিভূত নিম্নচাপ! পুজোর মধ্যে বৃষ্টির পূর্বাভাস, এবার কী ছাতা মাথায় প্যান্ডেল হপিং?

শুক্রবার ম্যাচটি খেলা হয় এস্তাদিও কার্লোস টার্টিয়ারে স্টেডিয়ামে। প্রতি ম্যাচের মতো এদিনও শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে চালু করে বার্সেলোনা। কোনমতে তা সামলাচ্ছিল ওভিয়েডোর রক্ষণভাগ। কিন্তু ৩৩ মিনিটের মাথায় ওভিয়েডো এগিয়ে যায় রেইনার গোলে। এরপর আক্রমণের ঝাঁজ বাড়ায় বার্কা সমতা ফেরানোর লক্ষ্যে। কিন্তু তারা কোনভাবেই ভেদ করতে পারেনি ওভিয়েডোর ডিফেন্স। কয়েকটি সুযোগ এসেছিল তাদের কাছে গোল করার। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। অবশেষে প্রথমার্ধ শেষ হয় ০-১ ফলাফলে।(Barcelona Victory)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

দ্বিতীয়ার্ধেও দৃশ্যটা ঠিক একই। ফের অ্যাটাকিং ফুটবল চালু করে বার্সেলোনা। তবে এই অর্ধে তারা রীতিমত গুঁড়িয়ে দেয় ওভিয়েডোকে। গোলের বন্যা বয়ে। ৫৬ মিনিটে তারা ঘুরে দাঁড়ায় গার্সিয়ার গোলে। এরপর আর পিছনে ফিরে দেখতে হয়নি তাদের। তাদের লাগাতার ওভিয়েডোর বক্স পর্যন্ত প্রবেশ করার চেষ্টা চাপে ফেলে হোম টিমের রক্ষণভাগকে। অবশেষে ৭০ মিনিটে ব্যবধান বাড়ায় তারা। লিওনডস্কির গোলে ২-১এ এগিয়ে যায় বার্সেলোনা। তারপরও জারি থাকে তাদের আক্রমণ। তৃতীয় গোলটি তারা পায় ৮৮ মিনিটে আরাউজোর দ্বারা। এরপরই ঘুরে দাঁড়ানোর সমস্ত আশা কার্যত ভেঙে যায় ওভিয়েডোর। শেষমেষ ম্যাচ শেষ হয় ৩-১ ফলাফলে।(Barcelona Victory)