খেলা

Shubman Gill: গিলের ৯০ সেকেন্ড দেরি মন্তব্য নিয়ে নাসিরের কটাক্ষের পাল্টা কার্তিকের

শুভমান গিলের তরফ থেকে প্রেস কনফারেন্সে এ ব্যাপারে যাবতীয় সবকিছু জানানো হয়

Truth of Bengal: লর্ডস টেস্টের তৃতীয় দিনে যেভাবে ঝগড়ায় জড়িয়ে ছিলেন টিম ইন্ডিয়ার নয়া টেস্ট অধিনায়ক শুভমান গিল ও ইংল্যান্ডের জ্যাক ক্রলি, তা হইচই ফেলে দিয়েছিল বিশ্ব ক্রিকেটে। তা আলোচনার বিষয় হয়ে উঠেছিল ক্রিকেট মহলে। শুভমান গিলের তরফ থেকে প্রেস কনফারেন্সে এ ব্যাপারে যাবতীয় সবকিছু জানানো হয়। তাঁর বক্তব্য, ইচ্ছাকৃত ইংরেজ ব্যাটাররা ৯০ সেকেন্ড দেরি করে ক্রিজে ব্যাট করতে নেমেছিলেন (Shubman Gill)।

আরও পড়ুন: Dwijendralal Roy: কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়

এবার এই ব্যাপার নিয়েই আলোচনায় নামেন দুই প্রাক্তন ক্রিকেটার – ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক। গিলের এই বক্তব্যের মজা উড়িয়ে নাসির হুসেন দাবি করেন যে সব দলই এমনটা করে। তিনি বলেন, “ওর কথা শুনে আমার বেশ হাসি পেয়েছে। তৃতীয় দিনে আর ওই মাত্র একটা ওভার। এটা বেশ হাস্যকর। তবে সব দলই এটা করে (Shubman Gill)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এরপরই এই বক্তব্যের পাল্টাবেন দীনেশ কার্তিক। তাঁর পাল্টা জবাব, “পার্থক্য এখানেই যে আমার মনে হয় না ভারত দেড় মিনিট সময় নেবে ব্যাট না করতে আসতে। আমার মনে হয় এই সমস্যাটার কথাই শুভমান গিল তুলে ধরেছে। ওর সমস্যা ছিল এটা নিয়েই যে ইংল্যান্ডের ব্যাটাররা সেদিন দেরি করে স্ট্রাইক নিতে এসেছিল।” কার্তিকের এই জবাব শুনে বেশ খুশি হয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মনে করছেন যে একদম যোগ্য জবাব দেওয়া হয়েছে নাসির হুসেনকে (Shubman Gill)।

Related Articles