খেলা
Alberto Rodriguez: শহরে আরও এক বিদেশি ডিফেন্ডার: আলবার্তো রডরিগেজকে বরণ করতে বিমানবন্দরে সমর্থকদের ঢল!
রডরিগেজকে স্বাগত জানাতে শনিবার বিমান বন্দরে উপস্থিত ছিলেন বেশ কয়েক শো মোহনবাগান সমর্থক।
Truth of Bengal: মোলিনা ও টমের পর শনিবার সাত সকালেই শহরে চলে এলেন মোহনবাগান রক্ষণের আরও এক নির্ভরযোগ্য ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ। গত মরসুমের বাগান রক্ষণে তাঁর ও টমের জুটি যথেষ্ট নির্ভরতা দিয়েছিল মোলিনা ব্রিগেডকে। এবার ও সবুজ-মেরুন জার্সিতে লেখা যাবে এই জুটিকেই (Alberto Rodriguez)।
আরও পড়ুন: Puja Litigation: ফের পুজোর অনুদান রুখতে আদালতের দ্বারস্থ হচ্ছে বিরোধীরা
এদিকে রডরিগেজকে স্বাগত জানাতে শনিবার বিমান বন্দরে উপস্থিত ছিলেন বেশ কয়েক শো মোহনবাগান সমর্থক। তাঁদের প্রিয় ডিফেন্ডার প্রধান গেট দিয়ে বাইরে আসতেই আনন্দ ও উল্লাসে ফেটে পড়েন তাঁরা। সমর্থকদের এই উল্লাস অবশ্য নতুন নয় বাগান ডিফেন্ডারের কাছে। তিনিও সমর্থকদের হাত নেড়ে অভিবাদন জানান (Alberto Rodriguez)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/






