Puja Litigation: ফের পুজোর অনুদান রুখতে আদালতের দ্বারস্থ হচ্ছে বিরোধীরা
Puja Litigation erupts in West Bengal over Durga Puja grants — the state has raised annual club subsidy from ₹85,000 to ₹1.10 lakh per committee.
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: দুর্গাপূজোর অনুদান রুখতে ফের ময়দানে নেমে পড়েছে রাম-বাম। আবারো কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে তারা। শুক্রবার বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ইস্যুতে তিনি ফের আইনি লড়াইয়ে নামবেন(Puja Litigation)। জানা যাচ্ছে, পুরনো মামলার প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা যায়, পূজো নিয়ে রাজনীতি অব্যাহত বাংলায়।
[আরও পড়ুনঃ Russia: ট্রাম্পের পরমাণু সাবমেরিন মোতায়েনকে গুরুত্ব দিচ্ছে না রাশিয়া, পাল্টা জানাল মস্কো]
ঘটনার সূত্রপাত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান ঘোষণা করা থেকে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমো জানান যে ৮৫ হাজার টাকা থেকে এবার অনুদান বাড়িয়ে করা হলো ১ লক্ষ ১০ হাজার টাকা(Puja Litigation)। স্বাভাবিকভাবেই, এই ঘোষণায় বেশ খুশি হয় পুজো কমিটিগুলি। তবে তা কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এবারও আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি ও সিপিএম। শুক্রবার এক ইউটিউব চ্যানেলকে টেলিফোনিক সাক্ষাৎকারে এই ব্যাপারে জানান বর্ষিয়ান বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য(Puja Litigation)। তিনি বলেন, “আমরা আদালতে যাব ঠিকই। তবে মনে হয় না খুব একটা লাভ হবে। তারিখ পে তারিকা আসবে এবং তা করতে করতে পুজো চলে আসবে এবং আদালতও বন্ধ থাকবে। এমন স্পর্শকাতর বিষয়ে কোর্ট কড়া কথা বললেও কড়া নির্দেশ দিতে চায় না।”
প্রসঙ্গত, ২০২০ সালে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সৌরভ দত্ত নামে এক দুর্গাপুরের বাসিন্দার তরফ থেকে। তাতে কয়েক বছর ধরে নতুন আবেদন জানিয়ে মামলা করা হয়(Puja Litigation)। শুক্রবার গেরুয়া শিবির প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছে এবং মামলা দায়ের করার অনুমতিও পেয়েছে। রাজনৈতিক মহল মনে করছেন যে পুজোর আগে এমনটা হলে বিরোধীরা বড় ধাক্কা খাবে। বিশেষ করে এর বড় প্রভাব পড়বে আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটবাক্সে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।





