পয়লা বৈশাখে বিজেপির ইস্তাহার প্রকাশ,বাংলার জন্য প্রতিশ্রুতি কী থাকবে?
The release of BJP's manifesto on the first Baisakh, what will be the promise for Bengal
The Truth of Bengal: রবিবার বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী আবার একইদিনে বাংলার পয়লা বৈশাখ।সেইদিনেই বিজেপি ইস্তাহার প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির তরফে জানা গেছে, এবার জনকল্যাণমূলক প্রকল্পে বেশি গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দলিত ও পিছড়েবর্গের উন্নয়নের প্রতিশ্রুতিও দেওয়া হতে পারে।কেন্দ্রের শাসকদলের ইস্তাহার ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
আরও জানা যাচ্ছে, রাজ্য ভিত্তিক কিছু বিষয়ে ফোকাস করতে পারে গেরুয়া শিবির।যেহেতু এবার উত্তরভারতে তাঁদের বেশকিছু রাজ্যের লড়াই কঠিন হয়ে পড়েছে। তাই মহারাষ্ট্রের মতোই উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশবাসীর প্রত্যাশাপূরণে চমকপ্রদ কিছু করার ঘোষণা থাকতে পারে।
কিন্তু বাংলার জন্য বিজেপির প্রতিশ্রুতি কী থাকবে ? বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বাংলার ৬০টির ওপর জনপ্রিয় প্রকল্প রয়েছে সেখানে ভেবেচিন্তে বিজেপিকে এগোতে হচ্ছে। উনিশের মতো চব্বিশে তাঁরা বেশি আসন পাওয়ার আশা করছে। কিন্তু রাজনীতি সচেতন বাংলার মানুষ, তাঁদের কোন প্রতিশ্রুতি দিলে ভোট বাক্স ভরবে সেটাই এখন বিজেপির মাথাব্যাথার কারণ।






