Ganesh Idol: গণেশ মূর্তির মুখ কোন দিকে রাখা উচিত? বাস্তু মতে এই নিয়ম না মানলে বাড়বে বিপদ!
গণেশ ঠাকুরের পুজো করামাত্র নবগ্রহ দোষ দূর হয়।
Truth of Bengal: শঙ্করাচার্য লিখেছেন, “একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং।
বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্।।”
গণেশ পুজো না করে অন্য দেবদেবীর পুজো করা যায় না। গজানন গণেশকে বলা হয় বিঘ্নহর্তা, বিঘ্ননাশক। ব্যক্তিগত হোক কর্মজীবন, বাড়ির সব অমঙ্গল, বিপদ আপদ দূর করতে সিদ্ধিদাতা গণেশকে বাড়িতে অথবা অফিসে স্থাপন করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, গণেশ ঠাকুরের পুজো করামাত্র নবগ্রহ দোষ দূর হয়। নিয়মিত গণেশ ঠাকুরের পুজো করলে নেতিবাচকতা দূর হয়ে ঋদ্ধি সিদ্ধি লাভ হয় বলে মনে করা হয়। তাই জীবনে শুভত্ব আনতে চাইলে বাড়িতে অবশ্যই রাখুন গণেশ ঠাকুরের মূর্তি (Ganesh Idol)।
আরও পড়ুনঃ Ganesh Chaturthi Horoscope: গণেশ চতুর্থীর শুভ দিনে নতুন সুযোগ ও আর্থিক লাভের হাতছানি
গণেশ ঠাকুরের মূর্তি আনলেই তো হল না সঠিক জায়গায় রাখা জরুরি।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, পূর্ব, পশ্চিম ও উত্তর-পূর্ব দিকে গণেশ ঠাকুরের মূর্তি রাখা শুভ বলে মনে করা হয়।
কোনো ভাবেই দক্ষিণ দিকে গণেশ ঠাকুরের মূর্তি রাখবেন না।
শৌচাগার লাগোয়া দেওয়ালে গণেশ মূর্তি টাঙাবেন না। সিঁড়ির তলায়, গ্যারেজ, বেডরুমে বা শৌচাগারে গণেশ ঠাকুরের মূর্তি রাখবেন না (Ganesh Idol)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
সদর দরজার দিকে পেছন ফিরে গণেশ ঠাকুরের মূর্তি রাখুন। অর্থাৎ গণেশ ঠাকুর যেন আপনার ঘরে ঢুকছেন। উল্টো যেন না হয়।
বাড়ির সদর দরজার ওপর ঘরের ভেতরে গণেশ মূর্তি রাখলে কোনো অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না।






