অফবিট

Used Flowers: দেবীর চরণ ছুঁয়ে আসা শুকনো ফুল ডাস্টবিনে না ফেলে কাজে লাগান এই ৩ উপায়ে

উৎসবের পবিত্র ফুলকে সম্মান জানাতে কিছু সহজ ঘরোয়া টোটকা ব্যবহার করা যেতে পারে।

Truth of Bengal: উৎসবের দিন শেষ হতেই মণ্ডপ কিংবা ঘরোয়া পুজোর শুকনো ফুল নিয়ে শুরু হয় এক নতুন সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রেই তা জলে ভাসিয়ে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। কিন্তু এই ফুল জলে ভাসালে তা পুকুর বা নদীর জলকে দূষিত করে, জলাশয় ভরে ওঠে পচা ফুলে, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অন্যদিকে, পুজোর ফুল ডাস্টবিনে ফেলাও অনেকের কাছে বাঞ্ছনীয় নয়। এই পরিস্থিতিতে পরিবেশ দূষণ এড়াতে এবং উৎসবের পবিত্র ফুলকে সম্মান জানাতে কিছু সহজ ঘরোয়া টোটকা ব্যবহার করা যেতে পারে। উৎসবের ফুলকে কাজে লাগানোর জন্য রইল তিনটি উপায়, যা আপনার পরিবেশ এবং ঘরকেও সুবাসিত রাখবে:

আরও পড়ুনঃ অনুষার অভিযোগে ক্ষুব্ধ করণ কুন্দ্রা

পুজোর ফুল ডাস্টবিনে না ফেলে সহজেই বানিয়ে নিতে পারেন গাছের জন্য জৈব সার। এই ফুলগুলিকে পচানোর জন্য বেশি কাঠখড় পোড়াতে হবে না:

  • সমস্ত শুকনো ফুল একটি ব্যাগ বা বালতিতে জড়ো করুন। এগুলোকে সরাসরি মাটির সঙ্গে মিশিয়ে দিন। এটি মাটিকে উর্বর করে তুলবে।
  • ফুল, শুকনো পাতা ইত্যাদি একটি বালতিতে চাপা দিয়ে রাখুন। ধীরে ধীরে এগুলো পচে চমৎকার সার তৈরি হয়ে যাবে। এই জৈব সার আপনার টবে বা বাগানের গাছের গোড়ায় ব্যবহার করুন।

পুজো শেষ হলেও যাতে ঘরে উৎসবের রেশ থাকে, তার জন্য তৈরি করে নিতে পারেন সুগন্ধি পটপরি। পটপরি হল শুকনো ফুল, ভেষজ এবং মশলার এক মনমাতানো মিশ্রণ।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

  • তৈরির পদ্ধতি:
    • গোলাপ, গাঁদা বা অন্যান্য ফুলের পাপড়ি ভালো করে রোদে শুকিয়ে নিন।
    • এই শুকনো পাপড়ি একটি মাটির বা পিতলের পাত্রে রাখুন।
    • এর সঙ্গে কয়েকটি দারুচিনির টুকরো এবং আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন।
    • পাত্রটি ঘরের এক কোণে রেখে দিন। আপনার ঘর ভরে উঠবে এক স্নিগ্ধ সুগন্ধে।

এই সহজ কৌশলগুলো অবলম্বন করলে এক দিকে যেমন পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচানো যাবে, তেমনই অন্যদিকে দেবীর চরণ ছুঁয়ে আসা ফুলগুলিকেও কাজে লাগানো সম্ভব হবে।

Related Articles