রাজ্যের খবর

দশমীর সকালে যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য অশোকনগরে

প্রশ্ন উঠছে বিষয়টি দুর্ঘটনা নাকি খুন?

Truth Of Bengal: আত্মজিৎ চক্রবর্তী: হাবড়া: আজ বিজয়া দশমী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর শেষ পর্যায়ের দিন। আর এদিন ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার, উত্তর ২৪ পরগনা জেলায় উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় যুবতীর ক্ষতবিক্ষত দেহ। সকালেই তীব্র চাঞ্চল্যে ভরল অশোকনগর এলাকা (Ashoknagar case)।

আরও পড়ুনঃ Swiss Glaciers: বিশ্ব উষ্ণায়নের মারাত্মক প্রভাবে গত বছর সুইজারল্যান্ডের হিমবাহের আয়তন কমল ৩%

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা অশোকনগর থানার মহাপ্রভু কলোনি এলাকার যশোর রোডের ধারে রক্তাক্ত দেহটি প্রথমে দেখতে পান। রাস্তার ধারে ঝোপের মধ্যে পড়ে রয়েছে যুবতীর দেহ। এর পর পরই খবর দেওয়া হয় অশোকনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। (Ashoknagar case)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

হঠাৎ এভাবে যুবতীর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিষয়টি দুর্ঘটনা নাকি খুন? প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই যুবতীকে খুন করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। (Ashoknagar case)

পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবতীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মুখের কিছুটা অংশ আঘাতে থেতলে গিয়েছে, ফলে পরিচয় জানতে বেগ পেতে হচ্ছে তাঁদের। পাশাপাশি, শরীরের বিভিন্ন অংশে রয়েছে গভীর ক্ষত। (Ashoknagar case)

Related Articles