
Truth Of Bengal: স্ত্রীর মদ্যপানের অভ্যাসের কারণে বিরক্ত হয়ে কারওয়া চৌথের দিন উত্তরপ্রদেশের ঝাঁসির একটি মহিলা থানায় যান এক ব্যক্তি। কাউন্সেলিং সেন্টারে গিয়ে অসহায় ব্যক্তিটি জানান যে, তার স্ত্রী শুধু নিজে মদ্যপান করেননা তার সঙ্গে তাকেঁও মদ্যপান করার জন্য চাপ দেন।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “এখন, এত বেশি দামে, আমি কীভাবে প্রতিদিন অ্যালকোহলের খরচ বহন করব?” তিনি আরও বলেন, এক সময়ে তার স্ত্রী প্রায়ই তিন থেকে চারটি পানীয় পান করেন। তার বক্তব্য শুনে অবাক হয়েছে স্টেশনে উপস্থিত থাকা পুলিশ কর্মকর্তারা। তারা মধ্যস্থতা করার চেষ্টা করলে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেন।
কাউন্সেলিং সেশনের সময়, অফিসাররা দম্পতির মধ্যে মধ্যস্থতা করেন। অবশেষে তারা পুনর্মিলন এবং একসাথে বসবাস করতে সম্মত হন। মহিলা থানার একটি পারিবারিক কাউন্সেলিং সেন্টারে ঘটনাটি ঘটে। বীরাঙ্গনা নগরে বসবাসকারী এই দম্পতির বিয়ে হয়েছে মাত্র দুই মাস।






