অফবিট

বাবার অপমানের বদলা নিতে IAS হওয়ার সিদ্ধান্ত নেন এই তরুণী! বর্তমানে ডিস্ট্রিক্ট কালেক্টর ইনি

 

এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করা রোহিনী ছোটবেলা থেকেই দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তার বাবা একজন কৃষক ছিলেন। সরকারি সুবিধা পেতে তিনি প্রায়ই সরকারি দফতরে যেতেন। কিন্তু সেখানে তাকে অনেক সময়ই অপমানিত হতে হতো। এই ঘটনা রোহিনীর মনে গভীর দাগ ফেলে। তিনি প্রতিজ্ঞা করেন, বড় হয়ে তিনি একজন কালেক্টর হবেন এবং দরিদ্র মানুষের অধিকার রক্ষা করবেন।

রোহিনী পড়াশোনায় খুব ভালো ছিলেন। তিনি সোলাপুরের একটি সরকারি স্কুল থেকে দশম শ্রেণী পাশ করেন। তারপর ইঞ্জিনিয়ারিং পড়েন। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন।

দীর্ঘ কঠোর পরিশ্রমের পর রোহিনী অবশেষে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ২০১৭ সালের UPSC পরীক্ষায় ৬৮তম স্থান অধিকার করেন। এরপর তিনি তামিলনাড়ুর সালেম জেলার কালেক্টর হিসেবে যোগদান করেন।

Related Articles