আজকের দিনে

Horoscope: হতাশা কাটিয়ে মিলবে স্বস্তি, কারা পাবেন মানসিক শান্তি?

প্রেম, সম্পর্ক, স্বাস্থ্য, অর্থ এবং কর্মজীবনে আজ কী অপেক্ষা করছে আপনার জন্য, দেখে নেওয়া যাক

Truth of Bengal: জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের প্রতিটি বাঁকে এক একধরনের বার্তা দেয়—কখনও সাবধান করে, কখনও আশ্বাস দেয়। প্রেম, সম্পর্ক, স্বাস্থ্য, অর্থ এবং কর্মজীবনে আজ কী অপেক্ষা করছে আপনার জন্য, দেখে নেওয়া যাক (Horoscope)।

মেষ 
আজ সহকর্মীর সহযোগিতা আপনার কাজের গতি বাড়াতে পারে। হঠাৎ করেই প্রিয়জনের কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য দিনটি একেবারে উপযুক্ত। প্রেমে নতুন মোড় আসতে পারে। কোনও বুদ্ধিমান ব্যক্তির পরামর্শ আপনার উপকারে আসবে। যদিও আয় ভালো থাকবে, তবে খরচও কম নয়। বিদ্যুৎ ও তীব্র কথোপকথন এড়িয়ে চলুন।

বৃষ 
দায়িত্ব পালনের সময় দাম্পত্য জীবনে মতানৈক্য হতে পারে। স্বাস্থ্যের কারণে মনঃসংযোগে বিঘ্ন ঘটতে পারে। হারানো কিছু ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিবেশীরা আপনার সাহায্য চাইতে পারে, তবে সাবধান—সাহায্য করতে গিয়ে অপবাদও জুটতে পারে। কর্মক্ষেত্রে আগুন নিয়ে সতর্ক থাকুন, আর যাত্রার পরিকল্পনা আপাতত স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুনঃ SFI Leader: এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  হলেন সৃজন ভট্টাচার্য

মিথুন 
প্রেমের বিষয়ে আজ বেশি এগোলে বিপদ হতে পারে। ত্বকের সমস্যায় ভোগার সম্ভাবনা আছে। কোনও প্রচেষ্টা ফল না-ও দিতে পারে। মিথ্যে বললে ধরা পড়তে পারেন। ভাইবোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা হলেও শান্তিপূর্ণভাবে সমাধান সম্ভব। পুরনো বন্ধুর সঙ্গে ঝগড়া মিটে যাওয়ার সুযোগ আসতে পারে। কোমর বা নীচের অংশে ব্যথা দেখা দিতে পারে (Horoscope)।

কর্কট 
বিমানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কারও অনুভূতিতে অনিচ্ছাকৃত আঘাত লাগতে পারে। কাজে প্রাপ্তি ঘটবে, তবে অন্যকে রক্ষা করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আত্মীয় নিয়ে উদ্বেগ থাকবে। পুরনো সমস্যার সমাধান মিলবে। প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। গরিবদের সাহায্যে মনের তৃপ্তি আসবে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।

সিংহ
অন্যের উপকার করতে গিয়ে মানসিক প্রশান্তি লাভ করবেন। রাস্তায় চলাফেরায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য উপযুক্ত সময়। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। কোনও আত্মীয় হঠাৎ বাড়িতে আসতে পারেন। লোভনীয় প্রস্তাব থেকে দূরে থাকাই ভাল। গয়না ব্যবসায়ীরা আজ লাভের মুখ দেখতে পারেন।

কন্যা 
হতাশা থেকে শারীরিক সমস্যা হতে পারে। সেবামূলক কাজে প্রশান্তি আসবে। নতুন কিছু কেনার ইচ্ছা হতে পারে। সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা। আত্মীয়দের সঙ্গে মতভেদ হতে পারে, কিন্তু বন্ধুদের সাহায্যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। দুপুরের পর ব্যবসায় উন্নতি হতে পারে। সন্তানের কারণে খরচ বাড়বে, পিতার স্বাস্থ্যে চিন্তা।

তুলা
সঙ্গীতচর্চা বা শিল্পচর্চায় সুযোগ আসতে পারে। পরিশ্রমের সঠিক মূল্য পাবেন। প্রতিবেশীর মাধ্যমে ব্যবসায়িক লাভ। হঠাৎ রেগে গিয়ে পরিস্থিতি খারাপ করতে পারেন, নিজেকে সংযত রাখুন। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা। অতিরিক্ত খরচ সঞ্চয়ে প্রভাব ফেলতে পারে।

বৃশ্চিক 
আপনার মনের কথা আজ বলা যাবে এমন একজনকে খুঁজে পেতে পারেন। গুরুজনের পরামর্শ কাজে লাগবে। বাড়িতে চুরির সম্ভাবনা, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে খ্যাতি বাড়বে। বিশেষ কোনও জায়গায় যন্ত্রণা অনুভব হতে পারে। চোখের যত্ন নিন। সামাজিকভাবে সম্মান বাড়বে (Horoscope)।

ধনু 
নতুন কাজের খোঁজ শুরু করার দিন। প্রতিবাদী মনোভাব আপনাকে সম্মান এনে দিতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে। সোনার ব্যবসায়ীরা কিছুটা ঝুঁকির মধ্যে থাকতে পারেন। যাত্রার পরিকল্পনা স্থগিত রাখাই ভাল। রাগ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ক্ষতি হতে পারে।

মকর 
সম্পত্তি কেনা-বেচার জন্য উপযুক্ত সময়। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। আয় বৃদ্ধি পেতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকবে। নিজের সমস্যার কথা অন্যের সঙ্গে ভাগ না করাই ভাল। বয়সে ছোট কারও সাহায্য আপনার উপকারে আসতে পারে। ডায়াবেটিসের দিকে নজর দিন।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

কুম্ভ 
পুরনো ভ্রমণ পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে। প্রেমের জট খুলে যেতে পারে। খরচের দিকে কড়াভাবে নজর দিতে হবে। শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, দুপুরের পর কোনও গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন মিটে যেতে পারে (Horoscope)।

মীন 
স্নেহভাজনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। প্রেমে নতুন বাঁক আসবে। ব্যবসায় আগের জটিলতা মুছে যেতে পারে। বাড়িতে অতিথি আসতে পারেন। ঋণ পরিশোধে সঞ্চয় ভাঙতে হতে পারে। মা-বাবার সঙ্গে অকারণে মতানৈক্য হতে পারে। সন্তানের চাকরি লাভের যোগ রয়েছে।

 

Related Articles