Truth Of Bengal: এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সৃজন ভট্টাচার্য। কেরলের কোঝিকোড়ে অনুষ্ঠিত এসএফআই-এর ১৮তম সর্বভারতীয় সম্মেলনে সংগঠনের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বাঙালি এই নেতা। তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হয় রবিবার(SFI Leader)। সেখানেই সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কেরলের আদর্শ এম সাজি। তিনি কেরলের ছাত্র সংগঠনের সদস্য ছিলেন। আর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেলেন সৃজন।বলা বাহুল্য, এসএফআই-এর ইতিহাসে কোনও নতুন ঘটনা নয়। অতীতেও বহুবার সংগঠনের শীর্ষ পদে বাঙালি নেতারা জায়গা করে নিয়েছেন।
বিমান বসু, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা এই পদ অলঙ্কৃত করেছেন। যদিও ঋতব্রতর পর একবার হিমাচলের বিক্রম সিংহ সেই ধারাবাহিকতায় ছেদ আনেন(SFI Leader)। তবে এবার ফের সেই ঐতিহ্যে ফিরল সংগঠন। ময়ূখ বিশ্বাসের পরে দায়িত্ব গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৃজন ভট্টাচার্যের হাতে।
উল্লেখযোগ্য, ছাত্র রাজনীতির পাশাপাশি সিপিএমের হয়ে নির্বাচনী রাজনীতিতেও সক্রিয় ভূমিকা নিয়েছেন সৃজন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিঙ্গুর এবং ২০২৪ সালের লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সেইসঙ্গে এসএফআই-এর রাজ্য সম্পাদক পদে বেশ কয়েক বছর ছিলেন সৃজন ভট্টাচার্য(SFI Leader)। পরে বয়সের কারণে সেই পদ ছাড়তে হয়। এবার সর্বভারতীয় স্তরে উত্তরণ ঘটল তাঁর, বাড়ল পদমর্যাদা ও দায়িত্ব। সিপিএম নেতৃত্বের মতে, সংগঠনের অভ্যন্তরে সৃজনের সাংগঠনিক দক্ষতা এবং লড়াকু মনোভাবের উপর আস্থা রেখেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে নতুন প্রজন্মকে কীভাবে সংগঠিত হবে সেটাই এখন মূল দেখার বিষয়।






