
The Truth Of Bengal, mou basu: শতাব্দীর পর শতাব্দী জুড়ে দুধের সর বা মালাইয়ের সাহায্যে বডি পলিশিংয়ের প্রক্রিয়া চলে আসছে। দুধের সর দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয়। ত্বক প্রয়োজনীয় পুষ্টি পায়। স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসে। মালাইকে বলা হয় পাওয়ার হাউজ অফ এনার্জি।
কেন ত্বকের পলিশিং করতে ব্যবহার করবেন মালাই বা দুধের সর?
১) প্রচুর পরিমানে ফ্যাট আর প্রোটিন থাকে দুধের সরে। সর হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসে দুধের সর লাগালে। ত্বক নরম হয়ে যায়।
২) দুধের সরে প্রচুর পরিমানে ল্যাকটিক অ্যাসিড থাকে যা এক্সফোলিয়েটরের কাজ করে। ত্বকের মরা কোষ দূর করে দেয়। নিয়মিত দুধের সর দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসে।
৩) দুধের সরে প্রাকৃতিক উৎসেচক আছে যা ত্বকের কালো দাগ, ছোপ দূর করে।
৪) মালাইতে প্রচুর পরিমানে ভিটামিন এ আর ডি থাকে যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে।
কীভাবে দুধের সর দিয়ে ত্বক পলিশিং করবেন
১) প্রথমে হালকা সাবান দিয়ে ত্বক পরিষ্কার করুন।
২) নরম কাপড় দিয়ে মুছে নিন জল।
৩) একটা বাটিতে সর নিয়ে ভালো করে ফেটান। ক্রিমি হয়ে যাবে।
৪) হাত, পা, মুখে লাগিয়ে রাখুন। কয়েক মিনিট রেখে স্ক্রাবার দিয়ে ঘষুন। ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। হালকা ভাবে মুছে নিন। লাইট ময়েশ্চারাইজার বা বডি অয়েল লাগান।
FREE ACCESS






