কলকাতা

ছুটির দিনেই দুর্ভোগের আশঙ্কা! শনি ও রবিবার হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

কয়েকটি ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Truth of Bengal: সপ্তাহান্তে ফের রেলযাত্রীদের ভোগান্তির আশঙ্কা। ডানকুনি স্টেশন এলাকায় রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনি ও রবিবার হাওড়া ডিভিশনে মোট আটটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ১ আগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ আগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত ডানকুনি স্টেশন এলাকায় ট্রাফিক ব্লক থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে ট্র্যাক মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণেই হাওড়া, শিয়ালদহ, বর্ধমান, বারুইপাড়া এবং মসাগ্রাম থেকে কয়েকটি ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ আগস্ট হাওড়া থেকে ৩৭৮৪৯ এবং ৩৬০৮৭ নম্বর ট্রেন বাতিল থাকবে। বারুইপাড়া থেকে ছাড়ার কথা থাকা ৩২৪১৪ নম্বর ট্রেন এবং শিয়ালদহ থেকে ৩২৪১৩ নম্বর ট্রেনও চলবে না।

একই দিনে মসাগ্রাম থেকে ৩৬০৮৮ নম্বর এবং বর্ধমান থেকে ৩৬৮৬০ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে। ২ আগস্ট হাওড়া থেকে ৩৬৮১১ নম্বর ট্রেন এবং বর্ধমান থেকে ৩৬৮১২ নম্বর ট্রেন চলবে না। সপ্তাহান্তে যাত্রার পরিকল্পনা থাকলে আগে থেকেই বাতিল ট্রেনের তালিকা দেখে বিকল্প ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।

Related Articles