
The Truth Of Bengal : চলছে লোকসভা নির্বাচন। দিন কয়েক আগেই শেষ হয়েছে পঞ্চম দফা ভোটদান প্রক্রিয়া। এবার পালা শেষ দফা অর্থাৎ ষষ্ঠ দফার নির্বাচনের। চলতি মাসের ২৫ মে রয়েছে ষষ্ঠ দফা নির্বাচন পর্ব। তবে এই শেষ দফার নির্বাচনের আগেও একেবারে জোর কদমে নির্বাচনী প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রিরা। কেউ এক চুলও জমি ছাড়তে নারাজ।
আজ দক্ষিণ ২৪ পরগনা জেলায় জোড়া সভা রয়েছে অভিষেকের। প্রথমে যাদবপুর লোকসভার ভাঙড় বিধানসভায় জনসভা করবেন তিনি। তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে ওই সভা। এরপর অভিষেক যাবেন নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে। সেখানে প্রচার সভা করবেন তিনি। শেষ দফার ভোটে আগামী ১ জুন যাদবপুর ও ডায়মন্ড হারবারে ভোটগ্রহণ।






