কলকাতাব্যবসা

ভাবছেন সস্তার পুষ্টিকর খাবার খাবেন? সেখানেও ছ্যাঁকা! ডিমেই এখন অগ্নিমূল্যের আঁচ

Egg Price

The Truth of Bengal: ভাবছেন সস্তার পুষ্টিকর খাবার খাবেন ? সেখানেও ছ্যাঁকা লাগার সম্ভাবনা। কারণ শীত পড়তেই ডিমের দাম বেড়েই চলেছে লাগাতারভাবে। ৬টাকার ডিম বর্তমানে  বাজারে বিকোচ্ছে  ৮টাকায়। চাল-ডালের মতো ডিমের দামও বেড়ে চলায়,পকেট ফাঁকা হওয়ার জোগাড় নিম্নবিত্ত মানুষের। অনেকেই বলছেন,খাবো কী ?

কথায় বলা হয়,পুষ্টির পাওয়ারহাউস হল ডিম। প্রোটিন ছাড়াও  রয়েছে মিনারেলস, ভিটামিন,গুড ফ্যাট। বলাই যায়,ডায়েটের প্রধান অংশ ডিম। এতদিন,মাছ-মাংসের কেজি প্রতি দাম ২০০ছাড়িয়ে যাওয়ায় লোকের ভরসা ছিল সস্তার এই পুষ্টিকর খাবার। কিন্তু সেই ডিমেই এখন অগ্নিমূল্যের আঁচ লেগেছে। হাত ঠেকাতে গেলেই লাগছে ছ্যাঁকা।শিশু থেকে বৃদ্ধ,সবার পুষ্টিতে ঘাটতি পড়ার সম্ভাবনা।কারণ আমিষ এই খাবারের দাম বাজারে  ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।সাধারণতঃ ডিসেম্বরে নানা পার্টির আয়োজন করা হয়। কেক-পেস্ট্রি তৈরি করতেও ডিম লাগে।এই সময়ে ডিমেক চাহিদা থাকে প্রচণ্ড। তাই প্রবল চাহিদার মাঝে কলকাতার মতোই জেলাতেও ডিমের আগুন দাম নিম্নবিত্ত ও গরিব মানুষের মাথায় চিন্তার ভাঁজ ফেলছে।

হু হু করে বাড়ছে ডিমের দাম।  লাগাম হীন ডিমের মূল্য বৃদ্ধির ফলে মধ্যবিত্তদের পকেটে পড়ছে টান। খুচরো মার্কেটে ডিম বেচাকেনা চলছে প্রতি পিস  সাড়ে ৭ টাকা বা ৮ টাকায়। কেন এই দাম বাড়ছে ? ব্যবসায়ীরা বলছেন,অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানায় দুর্যোগের জন্য ডিম উত্পাদন মার খাচ্ছে।তাই ভিনরাজ্যের আমদানিতে টান পড়ায় বাংলায় ডিমের দর উর্ধ্বগামী বলে পঃমেদিনীপুর  বিক্রেতারা বলছেন। কলকাতার থেকে  ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। কিকরে আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা বেশ মুশকিল।নিম্নবিত্তদের পুষ্টির ভাঁড়ারে টান পড়ার আশঙ্কা রয়েই যাচ্ছে।

Related Articles