কলকাতা
ইডি নথি চুরি করেছে, প্রতীক জৈনের পরিবারের তরফে থানায় অভিযোগ
দুপুর ৩টে নাগাদ কলকাতার লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা।
Truth Of Bengal: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযান ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই তুমুল উত্তেজনা ছড়ায়। ভোর ৬টা থেকে শুরু হয়ে টানা প্রায় ৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি।
দুপুর ৩টে নাগাদ কলকাতার লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। তল্লাশি শেষ হওয়ার পরই নতুন মোড় নেয় ঘটনা। প্রতীক জৈনের পরিবারের তরফে তাঁর স্ত্রী শেক্সপিয়র সরণি থানায় ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, তল্লাশির সময় তাঁদের বাড়ি থেকে বেশ কিছু জরুরি নথি চুরি করা হয়েছে। পরিবারের দাবি, ওই নথিগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেগুলি বেআইনিভাবে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে পরিবার।





