কলকাতা

২৫ তলা থেকে ঝাঁপ গিয়ে ‘আত্মঘাতী’ তরুণী! ট্যাংরায় সোরগোল

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Truth Of Bengal: মর্মান্তিক! শহরের ক্যানাল সাউথ রোডের একটি অভিজাত আবাসনের ২৫ তলার ছাদ থেকে ঝাঁপ তরুণীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৬ বছর বয়সী গরিমা লাধার। এটি আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ট্যাংরা থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ট্যাংরা থানার অন্তর্গত ক্যানাল সাউথ রোডের ওই আবাসনে পরিবার নিয়ে থাকতেন গরিমা। রবিবার রাতে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরে ঘুমাতে যান তিনি। সোমবার সকালে আবাসনের নিচে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, গরিমা আত্মহত্যা করেছেন। পারিবারিক সূত্রের খবর, বেশকিছু বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। ঘটনাস্থল থেকে একটি তাবিজ উদ্ধার হয়েছে, যা সাধারণত মৃতার হাতে বাঁধা থাকত বলে জানা গেছে। পুলিশের ধারণা, আত্মহত্যার আগে তিনি নিজেই সেটি খুলে রেখেছিলেন। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles