পর পর দু’বার ভারতের কাছে হার, পিঠ বাঁচাতে এবার আম্পায়ার ও কর্তাদের দিকে তীর সলমনের
পাক শিবিরের অভিযোগ, হার্দিকের বলে ফকরের ক্যাচ সঞ্জু তালুবন্দি করার আগে তা মাটি স্পর্শ করেছে।
Truth Of Bengal: এবারের এশিয়া কাপে মাত্র এক সপ্তাহের ব্যবধানে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে দুটি ম্যাচেই হারের মুখ দেখল পাকিস্তান। তাই দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে গোটা পাক দলের। টিম ইন্ডিয়ার কাছে এইভাবে পর পর দুটি ম্যাচেই হারের পরে তাঁদের নিয়ে সমালোচনা হবে এটাই স্বাভাবিক। এমন অবস্থায় নিজেদের দোষ ঢাকতে আম্পায়ারদেরকেই বেছে নিয়েছেন পাক অধিনায়ক সলমন আগা।(India vs Pakistan)
আরও পড়ুনঃ Mardaani 3: ফিরছেন নির্ভীক পুলিশ অফিসার শিবানি শিবাজী রায়, পোস্টার প্রকাশ্যে
ঘটনার সূত্রপাত পাক ব্যাটার ফকর জামানের আউট নিয়ে। পাক শিবিরের অভিযোগ, হার্দিকের বলে ফকরের ক্যাচ সঞ্জু তালুবন্দি করার আগে তা মাটি স্পর্শ করেছে। এই আউট নিয়ে পাক অধিনায়ক জানান, ‘আম্পায়াররাও মানুষ। মানুষ মাত্রই ভুল হতে পারে। এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাঁদের এই ভুলের খেসারত আমাদের দিতে হল। কেননা আমার মনে হয়েছে, হার্দিকের যে বলে ফকরকে আম্পায়াররা আউট দিয়েছেন, তা তার আগে মাটি স্পর্শ করেছে।’ কিন্তু এরপরই পুরোপুরি পাল্টি খেয়ে গেলেন পাক অধিনায়ক। বললেন, ‘আমি বলছি বলেই যে ফকর আউট ছিল তা নয়। কেননা ভুল আমারও হতে পারে।’(India vs Pakistan)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
চলতি বছরের এশিয়া কাপে পাকিস্তান এখন অবধি যে কটা ম্যাচ খেলেছে, তাতে একটা ম্যাচেও ২০০-র বেশি রান করতে পারেনি তারা। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে পাক অধিনায়ক জানান, ‘আমাদের দেশে পিচের চরিত্র হয় একরকম, আর এখানে দেখছি পিচ সম্পূর্ণ অন্যরকম আচরণ করছে। আসলে পিচ তৈরিই করা হয়েছে অন্যরকম ভাবে। ফলে আমাদের অসুবিধা হচ্ছে। এর জন্য আমাদের দেশের বোর্ড কর্তাদের উচিত পিচ কিউরেটারদের সেই মত পরামর্শ দেওয়া যাতে তাঁরা পাটা পিচের বদলে হার্ড পিচ তৈরি করে দেওয়া। যাতে আমাদের বিদেশের মাটিতে খেলতেও সুবিধা হয়।’(India vs Pakistan)






