কলকাতারাজ্যের খবর

Dilip Ghose: “বাংলাতেও ভোটার লিস্ট সংশোধন হোক” দাবি তুললেন দিলীপ

শুধু এই ইস্যু নয়, এই মুহূর্তে যেভাবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা স্বীকার হতে হচ্ছে, তা নিয়েও শোরগোল পড়ে গিয়েছে দেশে।

Truth of Bengal: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পর এবার বাংলায় ভোটার লিস্ট সংশোধনের দাবি তুললেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন যে বিহারের মতো পশ্চিমবঙ্গেও এটা করা বেশ জরুরি। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বাংলাদেশি, বাঙালি ও বাংলাভাষীদের ভুলিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন।(Dilip Ghose)

[আরও পড়ুনঃ Anil Ambani: অর্থপাচার ও ঋণ জালিয়াতি কেলেঙ্কারি! অনিল আম্বানির সংস্থাগুলিতে ইডির হানা]

বর্তমানে বিহারে হওয়া ভোটার লিস্ট সংশোধন হইচই ফেলে দিয়েছে গোটা ভারতবর্ষে। শুধু এই ইস্যু নয়, এই মুহূর্তে যেভাবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা স্বীকার হতে হচ্ছে, তা নিয়েও শোরগোল পড়ে গিয়েছে দেশে। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস দুই ইস্যু নিয়েই সরব হয়েছে এবং বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে। এখানেই শেষ নয়, ঘাসফুল শিবির বিজেপিকে ‘বাংলা বিরোধী’ তকমা পর্যন্ত দিয়েছে।(Dilip Ghose)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন গেরুয়া শিবিরের দাবাং নেতা দিলীপ ঘোষ (Dilip Ghose)। প্রাক্তন রাজ্য সভাপতির বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বাঙালি, বাংলাদেশী ও বাংলাভাষীদের গুলিয়ে দেওয়ার। আমরা চাই বিহারের মতো এই রাজ্যতেও ভোটার লিস্ট সংশোধন হোক। নাহলে সুষ্ঠুভাবে ভোট করানো যাবে না। যারা বছর দশেক আগে বাংলাদেশ থেকে এসেছেন এবং যারা প্রথম থেকে এখানে রয়েছেন, দুজন কি এক হতে পারে? যাদের নাম দুই দেশের ভোটার লিস্টে রয়েছে, তাদের শীঘ্রই চিহ্নিত করা দরকার।”

Related Articles