রাজ্যের খবর

এবার মমতার হাত ছাড়লেন ফিরোজা বিবি, নন্দীগ্রামের ‘ঘরের ছেলে’ শুভেন্দুতেই আস্থা ‘শহিদ জননী’র

“অভিষেক শহিদদের সম্মান দেয়নি!”, ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে নন্দীগ্রামের মা

Truth of Bengal: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে যে ভাঙন শুরু হয়েছিল, তা এবার এক ঐতিহাসিক ও চূড়ান্ত রূপ নিল। ‘নব্য তৃণমূল’ বনাম ‘আদি তৃণমূল’-এর গৃহযুদ্ধের মাঝেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম প্রধান মুখ তথা ‘শহিদ জননী’ ফিরোজা বিবি। ২০০৭ সালের নন্দীগ্রাম জমি আন্দোলনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর যে ফিরোজা বিবিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিংয়ের দখল নিয়েছিলেন, সেই ফিরোজা বিবিই এবার স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে নেই; বরং নন্দীগ্রামের ঘরের ছেলে তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাশেই রয়েছেন তিনি।

“অভিষেক শহিদদের সম্মান দেয়নি, আমি শুভেন্দুর সঙ্গেই আছি”

২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত নন্দীগ্রামের বিধায়ক থাকা এবং পরবর্তীতে পাঁশকুড়া থেকে জয়ী হওয়া ফিরোজা বিবিকে ছাব্বিশের নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল। শুধু তাই নয়, নন্দীগ্রামের কোনও শহিদ পরিবারের সদস্যকেও প্রার্থী করেনি দল। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ফিরোজা বিবি বলেন, “শেষের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শহিদ পরিবারদের কোনও যথাযোগ্য সম্মান দেয়নি। ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলনকে ব্যবহার করা হয়েছে।”

তৃণমূলের এই মুষল পর্বের মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়গান গেয়ে ‘শহিদ জননী’ বলেন, “নন্দীগ্রাম আন্দোলনে মুখ্য ভূমিকায় থাকা শুভেন্দু অধিকারীর পাশেই চিরকাল নন্দীগ্রামের মানুষ ছিল। আর এই আন্দোলন থেকেই রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল। এবারও নন্দীগ্রামবাসী মুখ্যমন্ত্রী শুভেন্দুর পাশেই থেকেছে। আমিও নন্দীগ্রামের বাসিন্দা হিসেবে শুভেন্দুর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে চলুক বর্তমান বিজেপি সরকার। রাজ্যে শান্তি ফিরুক, কর্মসংস্থান হোক।”

Related Articles