কলকাতা

শহরে ফের গতির বলি শিশু, দুই বাসের রেষারেষিতে মৃত্যু স্কুল ছাত্রের

Speeding again in the city, school student dies in a head-on collision between two buses

Truth Of Bengal: আবারো বাসের বেপরোয়া গতির শিকার এক স্কুল পড়ুয়া। মঙ্গলবার দুই বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছে স্কুল ছাত্রের। দুর্ঘটনায় আহত হয়েছে আরো দুজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পড়ুয়াকে নিয়ে মা স্কুটিতে চেপে ফিরছিলেন। সেই সময় কে আগে যাবে তা নিয়ে তুই বাসের রেষারেষি মুখে পড়ে যায়। একটি বাস ধাক্কা মারে ওই স্কুটিতে। সল্টলেকের দু’নম্বর গেটে স্কুটিতে ধাক্কা মারে বাস।

ঘটনাস্থলে মৃত্যু হয় এক পড়ুয়ার। মা এবং অপর পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা জেরে উল্টোডাঙ্গা এলাকায় ব্যাপক উত্তেজনরা ছড়ায়। এলাকার সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান সাধারন মানুষ। অভিযোগ ওই এলাকায় নিত্যদিন বাসের রেষারেষি চলছে। এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হাতে নিয়ে রাস্তায় চলাচল করতে হয় বলে অভিযোগ।

এই অভিযোগ সামনে এনে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে। ঘটনা জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। শুরু হয় পথ অবরোধ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌছায়। যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পুলিশের শীর্ষ কর্তারাও ঘটনাস্থলে পৌঁছান। এর আগে বেহালা ও বাঁশদ্রোণীতে এ ধরনের ঘটনা ঘটেছিল। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সল্টলেকে।

Related Articles