রাজ্যের খবর

Ghatal: প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত ঘাটালের স্কুল পড়ুয়াদের

যেখানে দেখা গিয়েছে, জলের ড্রামের সাহায্যে ভাসমান ‘ডিঙি’ তৈরি করে যাতায়াত করছে স্কুলের পড়ুয়ারা।

Truth of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: বন্যার ফলে এখনও জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। বেশ কিছু জায়গায় শিকেয় উঠেছে পঠন-পাঠন। এর মধ্যে আবার ঘাটালের দুর্যোগের নানা চিত্র উঠে এসেছে গত কয়েকদিনে। কোথাও সেতু ভেঙে বিপত্তি, কোথাও ডিঙি তৈরি করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। কয়েক সপ্তাহ ধরেই ঘাটালের বিস্তীর্ণ এলাকায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো।(Ghatal)

[আরও পড়ুনঃ NH10 Landslide: ১০ নম্বর জাতীয় সড়কে আবারও ধস, পুরোপুরি বন্ধ যান চলাচল]

যেখানে দেখা গিয়েছে, জলের ড্রামের সাহায্যে ভাসমান ‘ডিঙি’ তৈরি করে যাতায়াত করছে স্কুলের পড়ুয়ারা। বন্যার জলে ফুলেফেঁপে ওঠা শিলাবতী নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি বাঁধা হয়েছে দড়ি গাছে। ডিঙি তৈরি করে, সেই দড়ি ধরে ধরে কোনওমতে নদী পারাপার করছে স্কুল পড়ুয়ারা। অস্থায়ী সেই ডিঙিও তৈরি করা হয়েছে জলের ড্রামের উপর বাঁশের পাটাতন বসিয়ে। ছেলে-মেয়েদের দ্রুত স্কুলে পৌঁছে দেওয়ার জন্যেই এই পুরো ব্যবস্থাটা গ্রামবাসীরা নিজেরাই তৈরি করেছেন বলে জানান। যদিও তাতে যে জীবনের ঝুঁকি আছে, তা মানছেন এলাকাবাসী থেকে পড়ুয়ারা।(Ghatal)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

চন্দ্রকোনা-২ ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, ‘ওখানে একটি বাঁশের সাঁকো ছিল। বন্যার জলের তোড়ে তা ভেঙে গিয়েছে। জল কমলেই সেতু তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তবে, এইভাবে ঝুঁকি নিয়ে যাতায়াতের কোনও প্রয়োজন নেই। একটু ঘুরে পাকা রাস্তা দিয়েই আসা ভালো। আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলব।’ যদিও পড়ুয়াদের দাবি, ঘুরপথে গেলে তাদের স্কুলে বা টিউশনে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়, তাই এই বিকল্প ব্যবস্থা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।(Ghatal)

Related Articles