কলকাতা

Rain Forecast: ঝেঁপে নামবে বৃষ্টি! ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে?

ধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝেঁপে নামবে বৃষ্টি।

Truth of Bengal: গত কয়েক দিন ধরে চচ্চড়িয়ে বেড়েছে তাপমাত্রা। সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গবাসীরা। রেহাই নেই উত্তরবঙ্গবাসীদেরও। উত্তরবঙ্গেও রয়েছে গরম।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯. ৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝেঁপে নামবে বৃষ্টি। এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে(Rain Forecast)।

[আরও পড়ুনঃ Forest Park: অধ্যাপকের বাগানে জৈব সার দিয়েই ফলছে বিভিন্ন প্রজাতির আম]

মঙ্গলবার আবহাওয়ার তেমন কোন পরিবর্তন চোখে না পড়লেও বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতার পাশপাশি হাওড়া, হুগলি, ২ ২৪ পরগনা, বর্ধমান, নদিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে বৃষ্টি হবে।মোটকথা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে মঙ্গলবার। অসহ্যকর গরম থাকবে জেলাগুলিতে। কলকাতা সহ হাওড়া হুগলি, নদিয়া, বীরভূম ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। বুধবার আবহাওয়ার  পরিবর্তন লক্ষ্য করা যাবে। বুধবার বিকেলের পর থেকেই আবহাওয়ার বদল হবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় আপাতত সম্ভাবনা রয়েছে(Rain Forecast)।

 

Related Articles