Shamik Bhattacharya: “সিবিআইয়ের ভূমিকায় দল ক্ষুব্ধ” অকপট শমীক
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে ময়দানে নামানো হয়েছে সিবিআই ও ইডিকে।
Bangla Jago Desk: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকায় ঠিক কতটা সন্তুষ্ট বঙ্গ বিজেপির নেতারা? এবার সেই ব্যাপারে দলের হয়ে মতামত জানালেন নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) । তিনি স্পষ্ট জানান যে দলের সকল নেতা ও কর্মীরা সিবিআইয়ের কাজে বিন্দুমাত্র সন্তুষ্ট নন। তাঁর বক্তব্য, গোটা গেরুয়া শিবির তাদের তদন্ত করার পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ এবং বিরক্ত।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে ময়দানে নামানো হয়েছে সিবিআই ও ইডিকে। ঘাসফুল শিবিরের একাধিক নেতাকে গ্রেফতার করলেও শেষ পর্যন্ত তাঁদের ছেড়ে দিতে হয়েছে। আইনি লড়াইয়ে বাজিমাত করেছে শাসকদল। শুধু তাই নয়, বিরোধীরা আশা করেছিল যে আরজি কর হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব নিয়ে সিবিআই কিছু করে দেখাবে। কিন্তু শেষ পর্যন্ত তা একেবারেই হয়নি, যা দেখে, বলা বাহুল্য, বেশ ক্ষুব্ধ হয়েছেন বিরোধী দলগুলির নেতা ও কর্মীরা।(Shamik Bhattacharya)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এবার সেই ব্যাপারেই নিজের বক্তব্য রাখলেন বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার এক চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠানে বসেন তিনি এবং এই প্রশ্নের জবাব দেন। তাঁর বক্তব্য, “দেখুন আমি না সরকারের লোক না সিবিআইয়ের মুখপাত্র। তবে দলের তরফ থেকে এই কথাটা বলতে পারি যে যেভাবে সিবিআই তদন্ত করেছে, তা নিয়ে আমরা সকলেই ক্ষুব্ধ। আমরা বিরক্ত।” ভোটমুখী বাংলায় শমীক ভট্টাচার্যের এমন বক্তব্য জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। অনেকেই অনেককিছু সন্দেহ করছেন। এক্ষেত্রে দেখার এই সবকিছুর প্রভাব আসন্ন বিধানসভা নির্বাচনে পরে কিনা।(Shamik Bhattacharya)






