কলকাতা

সিজিও কমপ্লেক্সের কাছে দুই সন্তানকে রেখে পলাতক মা! উদ্ধার করল পুলিশ

Police rescue runaway mother who left her two children near CGO Complex

Truth Of Bengal: মঙ্গলবার সিজিও কমপ্লেক্সের সামনে থেকে উদ্ধার দুই শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেক এলাকায়। এদিন সংবাদ পাওয়ার পর ওই দুই শিশুকে উদ্ধার করে নিয়ে যায় উত্তর বিধাননগর থানার পুলিশ। সোমবার রাতে ওই তুই শিশুকে ওই এলাকায় রেখে চলে যায় মা, এমন‌ই অভিযোগ উঠেছে। এদিকে সকালেও তাদের মায়ের দেখা মেলেনি।

পুলিশ সূত্রে খবর, দুই শিশুর মধ্যে একজন মেয়ে ও একজন ছেলে রয়েছে যাদের বয়স ৬ থেকে ৮ এর মধ্যে। এই ঘটনায় স্থানীয়রা দাবি করেছেন, সল্টলেক এলাকায় ওই দুই শিশুকে তাদের মায়ের সঙ্গে প্রায় দেখা যেত। মায়ের সঙ্গে সোমবার দুপুর থেকেই তারা সিজিও কমপ্লেক্সের সামনে ছিল। অভিযোগ উঠেছে, রাতে অন্য একজনকে তাঁর দুই সন্তানের উপর নজর রাখতে বলে অন্যত্র চলে যান। এরপর তিনি আর ফিরে আসেননি।

দূর শিশুকে ওই এলাকায় ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় তারপর তারা পুলিশকে খবর দেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে ওই দুই শিশুকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যে তাদের মায়ের খোঁজ শুরু করেছে পুলিশ।

Related Articles