NRC Bengal: এনআরসি নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
NRC sparks debate in poll-bound Bengal as a case is filed in Kolkata High Court demanding its quick implementation.
Truth Of Bengal: ভোটমুখী বাংলায় এবার কি আলোচনার বিষয় হয়ে উঠতে চলেছে এনআরসি (NRC Bengal)? মঙ্গলবার কলকাতা হাই কোর্টে যা হল, তাতে অন্তত এমনটারই ইঙ্গিত মিলছে। এই সংক্রান্ত একটি মামলা দায়ের হল সেখানে। রাজ্যে দ্রুত এনআরসি কার্যকর করার দাবি জানানো হয়। জানা গিয়েছে, তা গ্রহণ করা হয়েছে বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। শুক্রবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।
[আরও পড়ুন: Acid Attack: স্ত্রীর ওপর অ্যাসিড হামলা, ১ লক্ষ টাকা জরিমানা সহ ১৪ বছর কারাদণ্ড স্বামীর]
মামলাকারী এদিন কি বললেন? তিনি দাবি করেন যে পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্য ও প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশকারী বিশাল মাত্রায় ঢুকছে এবং এই সংখ্যাটা চরম রোহিঙ্গাদের ক্ষেত্রে। এখানেই শেষ নয়, আরও দাবি করা হয়েছে যে এর প্রভাব পড়ছে রাজ্যে। নারী নিরাপত্তা থেকে শুরু করে শিশু সুরক্ষা, সবকিছুতেই দেখা গিয়েছে চরম সংকট এবং এমন পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব এনআরসি কার্যকর করতেই হবে।
[আরও পড়ুন: BITS Pilani: ভারতে গড়ে উঠছে প্রথম ‘এআই প্লাস ক্যাম্পাস’, কোথায় তৈরি হচ্ছে এমন ক্যাম্পাস]
প্রসঙ্গত, কেন্দ্রের তরফ থেকে এনআরসি করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ মাঝেমধ্যেই তোলে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কষ্ট করে দিয়েছেন যে বাংলায় তিনি এটি চালু হতে দেবেন না। ২১শে জুলাই মঞ্চ থেকেও তৃণমূল সুপ্রিমো এই ব্যাপারে আওয়াজ উঠিয়েছেন।






