কোচবিহারের ঘটনার রিপোর্ট তলব কমিশনের, ঠিক কী ঘটেছিল কোচবিহারে?
Cooch Behar Incident Report Summons Commission

The Truth of Bengal: কোচবিহারে রাজনৈতিক উত্তেজনা। চরম কংগ্রেস ও বিজেপির মধ্যে উত্তেজনার পারদ চলছে। রবিবার সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী উদয়ন গ্রহের উপর হামলার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল নির্বাচন কোচবিহারে। তার আগে রাজনৈতিক পারদ চড়ছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের উপর হামলা চালাচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের দলবল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় সতর্ক পুলিশ প্রশাসন। ঠিক কি ঘটনা ঘটেছিল তা জানতে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। রিপোর্ট হাতে আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, কমিশন সূত্রে খবর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে এলাকায় উত্তেজনায় ছড়ানো চলছে।
যখন প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে তখন বিজেপি রাজনৈতিক জমি দখলের চেষ্টা চালাচ্ছে। তৃণমূল নেতা পার্থপ্রতীম রায় বলেন, জেলা পার্টি অফিস থেকে যখন ফিরছিলেন সেই সময় বিজেপির ১০০-১৫০ কর্মী-সমর্থক হামলা চালায়। জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে বলে জানান তৃণমূল নেতা পার্থপ্রতীম। উদয়ন গুহকে গ্রেফতারের দাবি জানানো হয়। দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের দফতরে এই নিয়ে অভিযোগ জানাবে বলে জানা গিয়েছে।





