
The Truth of bengal: রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়। নির্বাচনের নির্ঘণ্টে প্রকাশের দুদিনের মাথাতেই সরানো হয়েছে রাজ্যের ডিজি রাজীব কুমারকে। বিকেল পাঁচটার মধ্যে তিনজনের নামের প্যানেল চেয়ে পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যতক্ষণ না নতুন কেও ডিজি পদে বসছে সিনিয়র একজন অফিসার সেই দায়িত্ব পালন করবেন।
রাজীব কুমার নির্বাচনের কোন দায়িত্বে থাকতে পারবেন না, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্য তিনজনের নামের তালিকা পাঠাবে। তাদের মধ্য থেকে একজনকে ডিজিপদের দায়িত্ব দেবে কমিশন। রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন বিবেক সহায়, আপাতত রাজ্য পুলিশের ডিজিপি পদের চার্জ বুঝিয়ে দেবেন রাজীব কুমার। রাজ্য পুলিশের প্রধান কে ভোটের আগে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চর্চা।
শেষ পর্যন্ত রাজ্য তিনজনের প্যানেলে কাদের নাম দেওয়া হয় সেদিকে নজর রাজনৈতিক মহলের। বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক হয় এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক সঙ্গে। বৈঠক হয় জেলার অবজারভারদের সঙ্গেও। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে রাজীব কুমারকে সরানোর চিঠি এসে পৌঁছায়।






