Monsoon Forecast: সপ্তাহান্তে কিছুটা স্বস্তি, তবে সোমবার ফের আসছে বৃষ্টি
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটের পর থেকে পরবর্তী ২–৩ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
Truth Of Bengal: সেপ্টেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার দেখা মিলছে ঘন ঘন ‘মুড সুইং’-এর। কখনও হালকা রোদের ঝিলিক, তো পরক্ষণেই হানা দিচ্ছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে অধিকাংশ জেলায়। তবে শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যেতে পারে, ফলে সপ্তাহান্তে বাইরে বেরনোর পরিকল্পনায় তেমন বাধা আসবে না বলেই মনে করা হচ্ছে।(Monsoon Forecast)
আরও পড়ুনঃ মানসিক রোগে ভুগছে সাতজনের মধ্যে একজন! যুবসমাজে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি: WHO
তবে সোমবার থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটের পর থেকে পরবর্তী ২–৩ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে ৩০–৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।(Monsoon Forecast)
কলকাতাতেও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৭ শতাংশ ও সর্বনিম্ন ৮৭ শতাংশ।(Monsoon Forecast)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে সেখানে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রবিবার ও সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।(Monsoon Forecast)
চলতি বর্ষা মৌসুমে দক্ষিণবঙ্গে গড়ে ১৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় ১৫ শতাংশ কম বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কলকাতায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় ১৮ শতাংশ বেশি বলে জানানো হয়েছে।(Monsoon Forecast)






