কলকাতা

কেঁপে উঠল কলকাতা সহ একাধিক জেলা, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ

কম্পন বুঝতে পেরেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অনেক বহুতল বাসিন্দা বেরিয়ে রাস্তায় নেমে আসেন।

Truth Of Bengal: শুক্রবার সকাল ১০টা ১০-এ কেঁপে উঠল কলকাতা, উত্তরবঙ্গ সহ একাধিক জেলা। মালদা, নদিয়ার, কোচবিহারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভব হয়েছে। কম্পন বুঝতে পেরেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অনেক বহুতল বাসিন্দা বেরিয়ে রাস্তায় নেমে আসেন। কম্পনের মাত্রা ৫.৭। জানা গিয়েছে ভূমিকম্পের উৎস স্থল বাংলাদেশ। ওপার বাংলার সময় তখন ১০টা ৩৮।

ভূমিকম্পের এপিসেন্টার বাংলাদেশের নরসিংদী জেলার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে প্রায় ১৩ কিলোমিটার দূরে ছিল বলে জানিয়েছে জার্মান গবেষণা সংস্থা GFZ। উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।

এদিকে জানা গিয়েছে শুক্রবার ভোরে কেঁপে উঠেছিল পাকিস্তানও। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।

Related Articles